ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

উখিয়ায় একলাখ পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়ার তুলাতলি বেতবুনিয়া থেকে এক লাখ পিস ইয়াবাসহ তিন জন রোহিঙ্গা যুবককে আটক করেছে বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ভোরে কক্সবাজার ব্যাটালিয়নে (৩৪ বিজিবি) একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলেন মো. আলী হোসেন (৩৪), মো. ইউনুস (৩৭) এবং মো. হোসেন আহম্মেদ।

গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪) উপজেলার তুলাতলি বেতবুনিয়া এলাকায় মাদক কারবারিদের আটক করতে ফাঁদ পাতে। ভোরে সীমান্ত এলাকা থেকে কয়েকজন আসার সময় বিজিবি সদস্যদের দেখলে দৌঁড়ে পালিয়ে যাওয়ার সময় এক লাখ পিস বার্মিজ ইয়াবাসহ তাদের আটক করা হয়। যার আনুমানিক মূল্য তিন কোটি টাকা।

কক্সবাজার ব্যাটালিয়েনের (৩৪ বিজিবি) অধিনায়ক কর্নেল মো. মেহেদি হোসাইন কবির বলেন, বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত রোহিঙ্গা যুবকদেরকে ইয়াবাসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

উখিয়ায় একলাখ পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা আটক

আপডেট টাইম : ০৮:৩৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২