ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

রাজনীতি করলে জনগণের হৃদয়ে যেতে হবে: হুইপ স্বপন

জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, সরকারবিরোধী ষড়যন্ত্রের সঙ্গে শুধু বিএনপি নয়, যারা নিজেদের গাড়িতে পতাকা ওড়াতে চায়, যাদের সঙ্গে জনগণের ঘামের কোনো সম্পর্ক নেই তারাও জড়িত। রাজনীতি করলে জনগণের হৃদয়ে যেতে হবে।

বুধবার চট্টগ্রাম নগরের কাজীর দেউড়িতে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের সাবেক সভাপতি এম এ মান্নানের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

হুইপ বলেন, একজন ত্যাগী, নিবেদিত, লোভ লালসাহীন রাজনীতিকের নাম এম এ মান্নান। মন্ত্রী হয়েও তিনি কখনো গাড়ি-বাড়ি, টাকা-পয়সা বিত্ত-বৈভবের দিকে চোখ বাড়াননি। এম এ মান্নান মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসেননি। চট্টগ্রাম শহরে তিনি ছিলেন উত্তরাধিকার সূত্রে ভূসম্পত্তির অধিকারী। রাজনীতির জন্য অনেক পারিবারিক সম্পত্তি বিলিয়ে দিয়েছেন।

তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পেশিশক্তির জোরে মাঠ দখল করার রাজনীতি শেখাননি। তিনি আমাদের মানুষের মন জয় করার রাজনীতি শিখিয়েছেন। তার নেতাকর্মীরা এই আদর্শ বুকে নিয়েই রাজনীতি করেছেন।

এ সময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চোধুরী বাচ্চু, যুগ্ম সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, আইন সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

রাজনীতি করলে জনগণের হৃদয়ে যেতে হবে: হুইপ স্বপন

আপডেট টাইম : ০৮:০৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২