ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

সময়মতো বিদ্যুৎ বিল শোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন

সিটি কর্পোরেশন বা পৌরসভা অবৈধভাবে বিদ্যুতের লাইনের সঙ্গে তাদের নেটওয়ার্ক সংযুক্ত করলে কোনো দুর্ঘটনা ঘটলে বিদ্যুৎ বিভাগ বা কোনো বিতরণকারী সংস্থা তার দায় নেবে না।

বৃহস্পতিবার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডব্লিউজেডপিডিসি) এলাকার একটি ঘটনা উল্লেখ করে এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে এ সতর্কতা জারি করা হয়েছে।

পোস্টে বলা হয়েছে, ডব্লিউজেডপিডিসি ৭ সেপ্টেম্বর সিটি কর্পোরেশন ও পৌরসভাকে তার এলাকার অধীন ১৮ সেপ্টেম্বরের মধ্যে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য একটি নোটিশ পাঠিয়েছে। সিটি কর্পোরেশনগুলো যদি বকেয়া বিল পরিশোধ করতে ব্যর্থ হয়, তবে ডব্লিউজেডপিডিসি বিদ্যুৎ আইন ২০১৮ এর ১৮ (১) ধারা অনুযায়ী বিদ্যুৎ লাইন সংযোগ বিচ্ছিন্ন করবে।

ডব্লিউজেডপিডিসি নোটিশের পর নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া বিল পরিশোধ করতে ব্যর্থ হওয়া সিটি কর্পোরেশন ও পৌরসভার ৭৫টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

১৬টি সিটি কর্পোরেশন ও পৌরসভার বকেয়া বিল হিসেবে ৩ কোটি ৩৪ লাখ টাকা আদায় করা হয়েছে।

বিতরণ সংস্থাটি আরো বলেছে, অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে- কিছু সিটি কর্পোরেশন ও পৌরসভা ডব্লিউজেডপিডিসির সঙ্গে যোগাযোগ না করে অবৈধভাবে তাদের নেটওয়ার্কগুলোকে বিদ্যুতের লাইনের সঙ্গে পুনরায় সংযুক্ত করছে। এই পুনঃসংযোগের সময় কোনো দুর্ঘটনা ঘটলে বিদ্যুৎ বিভাগ বা এর বিতরণ কোম্পানি দায় নেবে না।

এতে আরো বলা হয়েছে, বকেয়া বিল পরিশোধ না করে বিদ্যুতের লাইনের এই ধরনের অবৈধ ও বেআইনি পুনঃসংযোগের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

বিদ্যুৎ বিভাগ উল্লেখ করেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় নোটিশ পাওয়ার পরও কোনো গ্রাহক বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করলে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করার নির্দেশনা দেন।

নির্দেশনার পর বিদ্যুৎ বিভাগের আওতাধীন সব বিতরণ কোম্পানিকে বকেয়া বিদ্যুৎ বিল থাকা গ্রাহকদের নোটিশ দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

সময়মতো বিদ্যুৎ বিল শোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন

আপডেট টাইম : ০৮:৪৩:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২