ঢাকা ১২:২০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

মসজিদে জুতার বাক্স থেকে নবজাতক উদ্ধার

হবিগঞ্জের নবীগঞ্জে মসজিদের জুতার বাক্স থেকে এক ছেলে নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে শহরের ওসমানী রোড বায়তুন নূর জামে মসজিদ থেকে নবজাতককে উদ্ধার করা হয়।

পরে ওই নবজাতককে চিকিৎসার জন্য পাঠানো হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে কে বা কারা এই নবজাতককে এখানে রেখে গেছে সে বিষয়ে কিছু জানতে পারেনি পুলিশ।

বায়তুন নূর জামে মসজিদের মুয়াজ্জিন সোহেল আহমেদ জানান, সোমবার তিনি এশার আজান দিতে মসজিদ যান। বারান্দায় প্রবেশ করতেই তিনি শিশুর কান্না শুনতে পান। পরে তিনি দেখেন জুতা রাখার বাক্সে একটি নবজাতক কান্না করছে। বিষয়টি তিনি ইমাম ও মসজিদ কমিটির লোকজনকে জানালে তারা নবীগঞ্জ থানায় অবগত করেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই বিজয় দেবনাথ ঘটনাস্থলে পৌঁছে নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে ওই নবজাতকটি সুস্থ রয়েছে বলে জানান চিকিৎসক।

নবীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদ বলেন, নবজাতকটি সুস্থ আছে। আপাতত তাকে পৌর এলাকার আনমনু গ্রামের জৈনক নারীর কাছে রাখা হয়েছে। পুলিশের পক্ষ থেকে দুধ, তোয়ালা ও তেলসহ নবজাতকের জন্য প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্র কিনে দেওয়া হয়েছে। পরবর্তীতে ইউএনও মহোদয়ের নির্দেশে পদক্ষেপ গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান শাহরিয়ার বলেন, শিশুটিকে অনেকেই দত্তক নিতে চাইছেন। তবে প্রশাসনের সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে, শিশুটি কোথায় থাকবে। এছাড়াও নবজাতকের আসল পরিচয় জানতে তদন্ত করছে পুলিশ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

মসজিদে জুতার বাক্স থেকে নবজাতক উদ্ধার

আপডেট টাইম : ০৮:২৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২