ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বর্ষায় পরিচ্ছন্নতার ক্ষেত্রে যে ভুলগুলো করা যাবে না বিনিয়োগকারীর সুরক্ষায় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সিএমএসএফ, আসছে নতুন আইন ‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ নেত্রকোণায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত যোগাযোগ ব্যবস্থা উন্নয়নসহ হিলির অসমাপ্ত উন্নয়নমুলক কাজগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে-সমাজকল্যানমন্ত্রী,- ডা. এজেডএম জাহিদ শিক্ষার মানোন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে সরকার : শিক্ষামন্ত্রী বিদেশ ভ্রমণ প্যাকেজের মূল্য দেওয়া যাবে বাংলাদেশি টাকায় হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমেদ শফীর (রহ.) কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থা ইন্টারপোলের সাবেক প্রধান দোষী সাব্যস্ত

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থা ইন্টারপোলের সাবেক প্রধান মেং হোংওয়ে দোষী সাব্যস্ত হয়েছেন। চীনা বংশোদ্ভূত ইন্টারপোলের ওই কর্মকর্তাকে ঘুষ গ্রহণের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। ২০ লাখ ডলারের বেশি ঘুষ গ্রহণের কথা স্বীকার করেছেন তিনি।

আন্তর্জাতিক আইন প্রয়োগকারী এই সংস্থাটির প্রথম চীনা বংশোদ্ভূত প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন ৬৪ বছর বয়সী মেং হোংওয়ে। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তিয়ানজিনের আদালত একদিন পরেই এই মামলার রায় দেবে।
গত বছরের সেপ্টেম্বরে ফ্রান্স থেকে চীনে সফর শেষে নিখোঁজ হন মেং হোংওয়ে। সে সময় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে চীন।

বেইজিংয়ের তরফ থেকে জানানো হয় যে, একটি তদন্তের অংশ হিসেবে মেং হোয়াওয়েকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এরই অংশ হিসেবে মেং হোংওয়েকে গ্রেফতার করা হয়।

তবে মেং হোংওয়ের স্ত্রীর দাবী, রাজনৈতিক উদ্দেশ্যপ্রবণ হয়ে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তিনি বর্তমানে ফ্রান্সে আছেন। তাকে এবং তার সন্তানদের অপহরণ করা হতে পারে এমন আশঙ্কায় ফ্রান্সে আশ্রয়ের চেষ্টা করছিলেন হোংওয়ের স্ত্রী। পরে গত মে মাসে তাকে রাজনৈতিক আশ্রয় দেয় ফ্রান্স।

চীনা কর্তৃপক্ষের কাছে আটক হওয়ার পরপরই পদত্যাগ করেন মেং হোংওয়ে। দীর্ঘদিন ধরেই ফ্রান্সে বসবাস করছিলেন ৬৫ বছর বয়সী এই কর্মকর্তা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বর্ষায় পরিচ্ছন্নতার ক্ষেত্রে যে ভুলগুলো করা যাবে না

আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থা ইন্টারপোলের সাবেক প্রধান দোষী সাব্যস্ত

আপডেট টাইম : ০৫:১২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০১৯