ঢাকা ১১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত ফেনী কম্পিউটার ইনস্টিটিউট সংকটে ভরা নকল গিজার উৎপাদনের দায়ে কারখানা সিলগালা মাত্র ১৮ মাসে হাফেজ হলেন আলহাজ্ব আব্দুল মালেক মাতাব্বর মাদরাসার দুই শিক্ষার্থী নওগাঁয় প্রায় ৮০ বছর পুরানো (বিটিশ) আমলের কবরস্থ দখল করে ফসল চাষের অভিযোগ নজরুলের আদর্শে গড়তে হবে সাম্য ও মানবতার বাংলাদেশ : সংস্কৃতি প্রতিমন্ত্রী কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধির ন্যায্য রুপান্তরের প্রস্তাবের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচী পালিত ধামইরহাটে ব্রিটিশ আমলের কবরস্থান দখল করে ফসল চাষের অভিযোগ  চট্টগ্রামের রাসমণি ঘাটে আগুনঃ পুড়ল জেলেদের স্বপ্ন, নিঃস্ব প্রায় শতাধিক পরিবার। শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়ন প্রাপ্তি: মাহ্দী আমিন

অভিনয় শিল্পী সংঘের নির্বাচন স্থগিত আদালতের নির্দেশে

বিনোদন প্রতিবেদক,সিটিজেন নিউজ: নতুন নেতৃত্বের অপেক্ষায় রয়েছে টেলিভিশন মাধ্যমের অভিনয় শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’। সে লক্ষ্যেই আগামীকাল ২১ জুন অনুষ্ঠিত হবার কথা ছিলো দ্বিবার্ষিক নির্বাচন। আসন্ন নির্বাচনকে ঘিরে টিভি মিডিয়ার শিল্পী-কলাকুশলীদের মাঝে বিরাজ করছিলো ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। জমে উঠেছিলো প্রার্থীদের প্রচার-প্রচারণাও।

কিন্তু আজ বৃহস্পতিবার জানা গেল নির্বাচনটি হচ্ছে না। আদালতের নির্দেশে নির্বাচন স্থগিত করা হয়েছে।

শেখ মো. এহসানুর রহমান, আব্দুল্লাহ রানা ও নূর মুহাম্মদ রাজ্য বাদী হয়ে বেশ কিছু অভিযোগ এনে নির্বাচন স্থগিতের দ্বিতীয় সহকারী আদালতে আবেদন করেন গতকাল বুধবার, ১৯ জুন। সেই আবেদনের প্রেক্ষিতে ওইদিনই নির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছেন আদালত। সিনিয়র সহকারী জজ মোহাম্মাদ শাফি এই আদেশ দিয়েছেন।

বাদী পক্ষের উকিল এডভোকেট মোহাম্মদ আলী বলেন, তিন নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজ, বৃন্দাবন দাশ ও মাসুম আজিজস ও শিল্পী সংঘের সর্বশেষ সভাপতি শহীদুল আলম সাচ্চুসহ মোট ৮ জন বিবাদীকে ১৯ জুন হতে আগামী ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

তবে এমন কোনো নোটিশ পাননি বলে সিটিজেন নিউজকে জানালেন শিল্পী সংঘের সদ্য বিদায়ী সভাপতি শহীদুল আলম সাচ্চু। তিনি বলেন, ‌‌‘আমরা এমন কোনো কিছুই জানি না। কোনো কাগজও পাইনি আদালতের। কাল নির্বাচন না হওয়ার তাই কোনো কারণও দেখছি না।’

নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজের মুঠোফোনে বারবার যোগাযোগ করেও তার সাড়া মেলেনি। ফোনে রিং হলেও ওপাশ থেকে সেটি রিসিভ হয়নি।

এদিকে অভিযোগকারী শেখ মো. এহসানুর রহমান অভিযোগ প্রসঙ্গে বলেন, ‘আমাদের প্রধান অভিযোগ নির্বাচন পূর্ববর্তী বেশ কয়েক মাস ধরে গঠনতন্ত্র বহির্ভূত বেশকিছু কাজ করেছে সদ্য বিদায়ী কমিটি। যার কারণে বর্তমান যে নির্বাচন কমিশন আছে সেটাকে আমরা বৈধ মনে করছি না। তারা বলছে গঠনতন্ত্রের ১৫(৬) ধারা অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া করা হয়েছে। কিন্তু আদতে গঠনতন্ত্র মানা হয়নি।’

তিনি আরও বলেন, ‘আমরা ডিরেক্টরস গিল্ড, এক্টরস গিল্ড, প্রডিউসারম গিল্ড ও রাইটার্স গিল্ড- এই চার সংগঠন আলোচনায় বসেছিলাম। এছাড়া বিভিন্ন সময়ে আরও কয়েকবার আলোচনায় বসেছি। বলেছি, আগের অনিয়ম ভুলে গিয়ে নতুন করে সব শুরু করতে। বাধ্য হয়ে আদালতে রিট করেছি।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত ফেনী কম্পিউটার ইনস্টিটিউট সংকটে ভরা

অভিনয় শিল্পী সংঘের নির্বাচন স্থগিত আদালতের নির্দেশে

আপডেট টাইম : ০৭:৫৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০১৯