ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

লক্ষ্মীপুরে দুর্বৃত্তের গুলিতে যুবলীগ নেতা নিহত

লক্ষ্মীপুরে মো. আলাউদ্দিন পাটওয়ারী (৪৫) নামে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১০টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পদ্মা দিঘিরপাড়ে এ ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন বশিকপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি। এছাড়া বশিকপুর গ্রামের সাদেক পাটওয়ারীর ছেলে।

জেলা যুবলীগের বিলুপ্ত কমিটির সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপি-যুবদলের ক্যাডাররা তাকে গুলি করে হত্যা করেছেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় বলেন, আলাউদ্দিনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার বুকে গুলির চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, পূর্ব শত্রুতা বা আধিপত্য বিস্তার নিয়ে এমনটি হতে পারে। এ হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে তা জানা যায়নি। এলাকায় অভিযান চলছে। জড়িতদের খুঁজে বের করে গ্রেফতারে কাজ করছি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

লক্ষ্মীপুরে দুর্বৃত্তের গুলিতে যুবলীগ নেতা নিহত

আপডেট টাইম : ০৮:৪২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২