ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উলিপুরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বি এন পি নেতার বিরুদ্ধে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন উপদেষ্টা এডভোকেট অপূর্ব বড়ুয়া চৌধুরী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা খাগড়াছড়িতে উৎপাদিত পণ্যের রপ্তানি সক্ষমতা উন্নয়নে মতবিনিময় সভা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ৩২৯ রানে এগিয়ে বাংলাদেশ খাগড়াছড়িতে উৎপাদিত পণ্যের রপ্তানি সক্ষমতা উন্নয়নে মতবিনিময় সভা ‎সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে সাংস্কৃতিক ক্লাস নিলেন অতিথি শিক্ষক মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম রাতের আঁধারে সাংবাদিককে কুপিয়ে আহত করেন দুর্বৃত্তরা হাম উপসর্গে আরও সাতজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৭৩

আন্তর্জাতিক ক্রিকেটের নতুন ইনিংসটা যেন শেষ থেকেই শুরু করলেন ওয়ার্নার

ক্রীড়া ডেস্ক,সিটিজেন নিউজ: আন্তর্জাতিক ক্রিকেটের নতুন ইনিংসটা যেন শেষ থেকেই শুরু করলেন ওয়ার্নার। বল টেম্পারিং এর কারণে এক বছরের নিষেধাজ্ঞা কাটানোর পর বিশ্বকাপ দিয়েই অস্ট্রেলিয়ার জার্সি গায়ে ফেরেন এই মারকুটে ওপেনার। ফিরে এসে ব্যাটিংয়ে নিজের চিরচেনা সেই দুর্দান্ত ফর্মে আছেন এই ব্যাটসম্যান।

ওয়ার্নার তার ফর্ম অব্যাহত রেখেছেন আজ (বৃহস্পতিবার) বাংলাদেশের বিপক্ষে ম্যাচেও। টাইগার বোলিংকে দুমড়ে মুচড়ে ১৪৭ বলে ১৪ চার ও ৫ ছয়ে ১৬৬ রানের ঝড়ো এক ইনিংস খেলেন এই ওপেনার। আর তাতেই অসি সতীর্থ অ্যারন ফিঞ্চ আর বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানকে টপকে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠে গেছেন ওয়ার্নার।
চলতি বিশ্বকাপে আজসহ ছয়টি ম্যাচে মাঠে নেমেছেন ওয়ার্নার। বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে আউট হওয়ার পর তার মোট রান ৪৪৭। যা ছয় ম্যাচ খেলে ফিঞ্চের করা ৩৯৬ রান থেকে ৫১ বেশি।

এবারের বিশ্বকাপে আজ নিজের দ্বিতীয় সেঞ্চুরি করেছেন ওয়ার্নার। এর আগে সেঞ্চুরি করেছেন পাকিস্তানের বিপক্ষে। ওই ম্যাচে ১১১ বলে ১০৭ রানের ঝলমলে এক ইনিংস খেলেন এই ব্যাটসম্যান। এছাড়াও আফগানিস্তান (৮৯*) ও ভারতের (৫৬) বিপক্ষে খেলেছেন পঞ্চাশোর্ধ দুটি ইনিংস। বাকি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ রান ও শ্রীলঙ্কার বিপক্ষে ২৬ রান করেন এই ব্যাটসম্যান।

সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ওয়ার্নার এবং ফিঞ্চের পরেই অবস্থান করছেন বাংলাদেশের প্রাণভোমরা সাকিব আল হাসান। বিশ্বকাপে চার ম্যাচ খেলে মোট ৩৮৪ রান করেছেন তিনি। তবে সাকিবের সামনেও সুযোগ আছে প্রথম স্থানে যাওয়ার। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৪ রান করলেই ওয়ার্নারকে টপকে সিংহাসন নিজের দখলে নিবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

উলিপুরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বি এন পি নেতার বিরুদ্ধে

আন্তর্জাতিক ক্রিকেটের নতুন ইনিংসটা যেন শেষ থেকেই শুরু করলেন ওয়ার্নার

আপডেট টাইম : ০৮:৩০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০১৯