ঢাকা ১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

বিশ্বকাপ সেঞ্চুরি মুশফিকের তৃতীয় বাংলাদেশি হিসেবে

ক্রীড়া ডেস্ক,সিটিজেন নিউজ:ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে মাত্র তৃতীয় বাংলাদেশি হিসেবে তিন অঙ্কের দেখা পেলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম। নটিংহ্যামের ট্রেন্টব্রিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে এ মাইলফলকে পৌঁছলেন তিনি।

তার আগে বিশ্বকাপে বাংলাদেশের জার্সি গায়ে সেঞ্চুরি করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ (২০১৫) এবং সাকিব আল হাসান (২০১৯)। আগের দুইজনই করেছেন ২টি করে সেঞ্চুরি, তাও পরপর দুই ম্যাচে।
মুশফিকও তা পারবেন কিনা তা জানা যাবে পরের ম্যাচেই। তবে আজকের সেঞ্চুরিটি করতে মুশফিক বল খেলেছেন ৯৫টি। ৯ চার ও ১ ছয়ের মারে সাজিয়েছেন নিজের সেঞ্চুরি।

অস্ট্রেলিয়ার করা ৩৮১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নামা বাংলাদেশের পক্ষে মুশফিক উইকেটে আসেন ১৯তম ওভারে। ইনফর্ম ব্যাটসম্যান সাকিব আল হাসান ব্যক্তিগত ৪১ রানে ফিরে গেলে গুরুদায়িত্ব বর্তায় মুশফিকের কাঁধেই।

সে দায়িত্ব পালনে তিনি জুটি গড়েন পরবর্তী সব ব্যাটসম্যানের সঙ্গেই। প্রথমে তামিম ইকবালের সঙ্গে ৪২, পরে লিটন দাসের সঙ্গে ৩১ ও পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে তার ১২৭ রানের জুটিটি আশা জাগিয়েছিল বাংলাদেশকে।

দলের হাল ধরে একপ্রান্ত আগলে রাখেন মুশফিক। ইনিংসের ৪৯তম ওভারের শেষ বলে তুলে নেন সেঞ্চুরি। শেষপর্যন্ত ৯৭ বলে ১০২ রান করে অপরাজিতই থেকে যান মুশফিকুর রহীম।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

বিশ্বকাপ সেঞ্চুরি মুশফিকের তৃতীয় বাংলাদেশি হিসেবে

আপডেট টাইম : ১২:২২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০১৯