ঢাকা ০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ডিআইজি মিজান আইনের ফাঁক দিয়ে পালাতে পারবেন না : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশের দায়িত্ব থেকে প্রত্যাহার হওয়া ডিআইজি মিজানুর রহমান (মিজান) সম্পর্কে ‘ডিআইজি মিজানের বিষয়ে তদন্ত চলছে। তিনি আইনের ফাঁক দিয়ে পালাতে পারবেন না।’

শনিবার (২২ জুন) রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার (ডিআইজি মিজান) বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে। খুব শিগগিরই জানা যাবে তদন্ত প্রতিবেদন। সে যাতে আইনের ফাঁক দিয়ে বের হয়ে যেতে না পারে সে জন্য সব প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

২০১৮ সালে একটি পত্রিকায় ‘তুলে নিয়ে বিয়ে করলেন অতিরিক্ত পুলিশ কমিশনার’ শিরোনামে মিজানের বিরুদ্ধে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হয়। পরে বিষয়টি তোলপাড় সৃষ্টি করে। ওই ঘটনায় পুলিশ সদরদফতরসহ দুর্নীতি দমন কমিশনে (দুদক) একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

সম্প্রতি দুদকের প্রতিবেদনে তার দুর্নীতির প্রমাণ পাওয়া যায়। প্রতিবেদন জমা দেওয়ার পর দুদকের তদন্ত কর্মকর্তা পরিচালক খন্দকার এনামুল বাসির তার কাছ থেকে ৪০ লাখ টাকা নিয়েছেন বলে দাবি করেন ডিআইজি মিজান। এ বিষয়টি নিয়েও বেশ তোলপাড় শুরু হয়। এছাড়া তথ্য পাচারের অভিযোগে ওই তদন্ত কর্মকর্তাকে বরখাস্ত করেছে দুদক।

এদিকে ‘ডিআইজি মিজানকে এখনও কেন গ্রেফতার করা হচ্ছে না’ গত ১৬ জুন এ বিষয়ে জানতে চেয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ডিআইজি মিজান আইনের ফাঁক দিয়ে পালাতে পারবেন না : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৯:৪১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০১৯