ঢাকা ১২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

জাতীয় পার্টি এখন অনেক বেশি শক্তিশালী ও সুশৃঙ্খল

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, ‘জাতীয় পার্টি ঘুরে দাঁড়িয়েছে। জাতীয় পার্টি এখন অনেক বেশি শক্তিশালী ও সুশৃঙ্খল।’

তিনি বলেন, ‘জাতীয় পার্টিকে সাধারণ মানুষের আস্থার পার্টিতে পরিণত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ কারণেই পার্টির তৃণমূল নেতাকর্মীদের প্রাণবন্ত রাখতে দায়িত্বশীল সব নেতা এক হয়ে কাজ করবে। যারা জাতীয় পার্টির জন্য নিবেদিতভাবে কাজ করবে তাদের নেতৃত্বের বিকাশে যথাযথ মূল্যায়নের ব্যবস্থা করা হবে। দেশ ও মানুষের আস্থা ও ভালোবাসা অটুট রাখতে দলকে আরও শক্তিশালী করতে হবে।’
জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে শনিবার (২২ জুন) সকালে পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং সংসদ সদস্যদের যৌথ সভায় জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এসব কথা বলেন।

সভায় জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে দল গোছানোর এখনই প্রকৃত সময়। কোন আসনে কে নির্বাচন করবে, তা এখনই নির্ধারণ করে সম্ভাব্য প্রার্থীর নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।’

তিনি বলেন, ‘যারা জাতীয় পার্টির নেতৃত্ব দেবেন তাদের তথ্যপ্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ হতে হবে। তাদের কাছে তৃণমূলের সব তথ্য থাকতে হবে।’

২৪ থেকে ২৭ জুন অনুষ্ঠেয় বিভাগীয় সাংগঠনিক সভা সফল করতে সবার প্রতি আহ্বান জানান রাঙ্গা। জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার পর গোলাম মোহাম্মদ কাদের এমপির আহ্বানে এটাই প্রথম প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্যদের যৌথ সভা। সকাল থেকেই জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্যরা উপস্থিত হন।

পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি ও মহাসচিব সবাইকে স্বাগত জানান। সভায় চলমান রাজনীতির মূল্যায়ন এবং আগামী দিনে জাতীয় পার্টির পথচলার বিভিন্ন কর্মকৌশল নিয়ে আলোচনা হয়। দলকে আরও শক্তিশালী করতে উপস্থিত সদস্যরা খোলামেলা আলোচনা করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

জাতীয় পার্টি এখন অনেক বেশি শক্তিশালী ও সুশৃঙ্খল

আপডেট টাইম : ১০:০০:৩২ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০১৯