ঢাকা ০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

যুক্তরাষ্ট্রকে জ্বালিয়ে দেয়ার হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনার মাঝে ওই অঞ্চলে নতুন করে যুদ্ধের দামামা বাজছে। যুক্তরাষ্ট্রের একটি মনুষ্যবিহীন ড্রোন তেহরান ভূপাতিত করার বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটিতে হামলা চালাতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামরিক বাহিনী প্রস্তুতি নিলেও একেবারে শেষ মুহূর্তে এসে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি।

সিদ্ধান্ত বাতিলের পেছনে ট্রাম্প বলেছেন, হামলায় অন্তত ১৫০ জন ইরানির প্রাণহানি ঘটতো। যেটি তিনি চাননি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান চরম এই উত্তেজনার মাঝে শনিবার ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছে তেহরান। তারা বলছে, ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসন হলে মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থের ওপর ভয়াবহ পরিণাম নেমে আসবে।

ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি দেশটির আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ অ্যাজেন্সিকে বলেন, ইরানে একটি বুলেট ছোড়া হলে, তা যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের স্বার্থে আগুন জ্বালিয়ে দেবে। এই অঞ্চলের বর্তমান পরিস্থিতি ইরানের পক্ষে রয়েছে।

‘শত্রুরা– বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা যদি সামরিক ভুল করে পাউডার কেইজে গুলি ছোড়ে তাহলে, আমেরিকার স্বার্থ যেখানে যেখানে রয়েছে; সেসব অঞ্চল আগুনে জ্বলবে।’

শুক্রবার ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানে হামলা চালানোর জন্য পুরোপুরি প্রস্তুত ছিল যুক্তরাষ্ট্র। কিন্তু মনুষ্যবিহীন ড্রোন ভূপাতিত করার ঘটনায় তেহরানে হামলা চালানো যৌক্তিক হবে না ভেবে একেবারে শেষ মুহূর্তে বাতিল করা হয়।
তেহরান বলছে, আকাশসীমা লঙ্ঘন করে ইরানে ঢুকে পড়ায় মার্কিন ওই ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে ওয়াশিংটন এই অভিযোগ অস্বীকার করেছে।

মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত এবং ওমান উপসাগরের কাছে তেলবাহী ট্যাঙ্কারে হামলা-পাল্টা হামলার জেরে নতুন করে উত্তাপ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র এবং ইরানের মাঝে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

যুক্তরাষ্ট্রকে জ্বালিয়ে দেয়ার হুমকি ইরানের

আপডেট টাইম : ১১:০০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০১৯