ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

বাংলার মানুষ আর খুনিদের রাজত্ব করতে দেবে না: নাছিম

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বাংলার মানুষ আর খুনিদের রাজত্ব করতে দেবে না। বিজয়ের মাসেই আমরা খুনিদের দেশছাড়া করব।

মঙ্গলবার রাজধানীর ধানমণ্ডি ৩২-নম্বরে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

বাহাউদ্দিন নাছিম বলেন, ১৫ আগস্টের খুনিরা এখনো দেশে বিচরণ করার সাহস দেখায়। শেখ হাসিনা যখন দেশকে এগিয়ে নিয়েছেন, তখন এই খুনিদের বংশধররা অপপ্রচার চালাচ্ছে, হুমকি দিচ্ছে। তারা সাম্প্রদায়িক অপশক্তি, জঙ্গিবাদকে উসকে দিচ্ছে।

তিনি আরো বলেন, এই খুনিরা রাজাকারদের সঙ্গে মিলে আমাদের হুমকি দিচ্ছে। তারা নাকি খালেদা জিয়াকে নিয়ে দেশ চালাবে। আজ তারা হুমকি দিয়ে ভয় দেখিয়ে গণতন্ত্রকে শেষ করে দিতে চায়। বেআইনিভাবে নব্য কায়দায় ক্ষমতায় বসতে চায়। ’৭৫ এর এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

আওয়ামী লীগের এ যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, গণতন্ত্র ও মানবতার কথা বলে মীর জাফরের দল বাংলাদেশকে ধ্বংস করে দিতে চায়। আগামী ১০ ডিসেম্বর তারা ঢাকায় মহাসমাবেশের নামে নাশকতার ছক এঁকেছে। ১০ ডিসেম্বরের আগেই তাদের প্রতিহত করতে হবে। সব ষড়যন্ত্র ধূলিসাৎ করে দিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

বাংলার মানুষ আর খুনিদের রাজত্ব করতে দেবে না: নাছিম

আপডেট টাইম : ০৭:৪৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২