ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

জয়পুরহাটে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে ২ শিক্ষার্থী নিখোঁজ

জয়পুরহাটের ছোট যমুনা নদীতে কালীপূজার প্রতিমা বিসর্জন দিতে গিয়ে পানিতে ডুবে সনজিৎ কুমার বাঁশফোর (১৯) ও তন্ময় কুমার রজক (১৫) নামে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। বুধবার (১৯ অক্টোবর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এদিকে দীর্ঘ ৮ ঘণ্টায় অভিযানে নিখোঁজদের সন্ধান না পাওয়ায় রাত ১০টার দিকে প্রথম দিনের মতো উদ্ধার কার্যক্রম স্থগিত করে রাজশাহী ফায়ার সার্ভিস থেকে আসা ডুবুরি দল।

নিখোঁজ শিক্ষার্থী সনজিৎ জয়পুরহাট শহরের রেল কলোনির মৃত বিশ্বনাথ বাঁশফোরের ছেলে এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। আর তন্ময় কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং একই এলাকার পরশ রজকের ছেলে।

স্থানীয়রা জানায়, বুধবার দুপুর ২টার দিকে জয়পুরহাট সদর উপজেলার চকশ্যাম ব্রিজের কাছে ছোট যমুনা নদীতে কালি পূজার প্রতিমা বিসর্জন করতে যায় সনজিৎ কুমার বাঁশফোর, তন্ময় কুমার রজকসহ বেশ কয়েকজন তরুণ। এ সময় নদীর মাঝখানে প্রবল ঘূর্ণিপাক থাকায় প্রথমে তন্ময় ও পরে সনজিৎ পানিতে তলিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ও জয়পুরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়। পরে রাজশাহীর ডুবুরি দলকে খবর দেয়া হলে তারাও উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। সবশেষ কোনো সন্ধান না পেয়ে রাত ১০টার দিকে প্রথম দিনের উদ্ধার কাজ স্থগিত করে রাজশাহী ফায়ার সার্ভিস থেকে আসা ডুবুরি দল।

স্থানীয় দোগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম সুমন অনেকটা ক্ষোভ জানিয়ে বলেন, জয়পুরহাটে বিশেষজ্ঞ কোনো ডুবুরি দল না থাকায় প্রায়ই এই ধরণের সমস্যায় পড়তে হচ্ছে। আমরা দ্রুত জয়পুরহাটে ডুবুরি দলের একটি ইউনিট চাই।

এদিকে জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শওকত আলী জোদ্দার জানান, প্রাথমিকভাবে জয়পুরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৪ ঘণ্টা উদ্ধার কাজ পরিচালনা করেও নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধান পায়নি। পরে রাজশাহীর ডুবুরি দলকে খবর পাঠানো হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

জয়পুরহাটে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে ২ শিক্ষার্থী নিখোঁজ

আপডেট টাইম : ০৮:৪৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২