ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

দেশ দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ ও দূরদর্শী নেতৃত্বে বর্তমান বাংলাদেশ দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে। বিশ্বের ১৯৩টি দেশের মধ্যে বাংলাদেশের আমদানি-নির্ভরতা সবচেয়ে কম।

বৃহস্পতিবার রাজশাহীর  চারঘাট উপজেলার কালুহাটি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কোভিড-১৯ মোকাবিলায় পশ্চিমা দেশগুলোর অর্থনীতি চাপের মধ্যে আছে। অন্যদিকে আইএমএফ বলছে, চলতি বছরে বাংলাদেশের জিডিপি হবে ৬ শতাংশ।

শিক্ষা খাতের উন্নয়নের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় বাজেটে শিক্ষা খাতে পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়েছে।

তিনি বলেন, জাতিকে এগিয়ে নিতে গুণগত শিক্ষা নিশ্চিত করতে হলে, এর বিকল্প নেই। তাই বর্তমান সরকার এ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।

শাহরিয়ার আলম বলেন, টানা ১৪ বছর শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতায় দেশ সব উন্নয়ন খাতে অসামান্য সাফল্য অর্জন করেছে। বিদ্যুৎ ও সড়ক যোগাযোগ সংশ্লিষ্ট সমস্যা নিয়ে তার কাছে কারও আসার দরকার নেই। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান সুযোগ-সুবিধা পাওয়ায় স্কুল ভবন নির্মাণের আবেদন অর্ধেকে নেমে এসেছে।

প্রতিমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানকে জ্ঞান অর্জনের সর্বোত্তম স্থানে পরিণত করার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার মান উন্নয়নের জন্য দক্ষ ও যোগ্য জনশক্তি তৈরির পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে যোগ্যভাবে পরিচালনার কোনো বিকল্প নেই। দক্ষ ও যোগ্য শিক্ষকের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হলে শহর ও গ্রামাঞ্চলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

দেশ দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৭:২০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২