ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

দিনে ‘পুলিশ’, রাতে গার্মেন্টসকর্মী

রাত যখন হয় ছুটে যান পোশাক কারখানায়। রাতের শিফট করে দিনে ধারণ করেন পুলিশের উপ-পরিদর্শকের (এসআই) রূপ। সেই ভুয়া পুলিশ কর্মকর্তা সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন টাকা। অবশেষে সেই প্রতারককে রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের মাসকট প্লাজার সামনে থেকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার নাসির ফকির গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার আরোয়াকান্দি গ্রামের বাসিন্দা। উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন এসব তথ্য জানান।

মোহাম্মদ মহসীন বলেন, আশুলিয়ার একটি পোশাক কারখানার শ্রমিক হচ্ছেন নাসির। সেখানে প্রতিদিন রাতের বেলায় কাজ করতেন তিনি। এরপর দিনে পুলিশের এসআইয়ের বেশ ধারণ করে সরল ব্যক্তিদের আটক করে তল্লাশির নামে ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নিতেন। পুলিশ বেশের জন্য তিনি মাথার চুল ছোট রাখতেন এবং মানিব্যাগে পুলিশের পোশাক পরা ছবি রাখতেন।

এ পুলিশ কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার বিকেলে মাইনুল ইসলাম নামের একজন ডেন্টাল টেকনোলজিস্ট এটিএম বুথে টাকা তুলতে গেলে তার গতিরোধ করেন নাসির। প্রথমে ঐ ব্যক্তির পরিচয় জানতে চান। এরপর তার ব্যাগ নিয়ে তল্লাশি করেন। তখন টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশকে দেখে ভুক্তভোগী মাইনুল পুলিশকে সব খুলে বলেন। এরপর টহল পুলিশ নাসিরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজের ভুয়া পুলিশ পরিচয় স্বীকার করেন।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন আরো বলেন, একই ধরনের অপরাধে মিরপুরে নাসিরকে গ্রেফতার করা হয়েছিল। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

দিনে ‘পুলিশ’, রাতে গার্মেন্টসকর্মী

আপডেট টাইম : ০৭:২৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২