ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ব্যক্তিগত বিষয়ে আক্রমণাত্মক মন্তব্য, ক্ষেপে গেলেন বুবলী

শাকিব খানের সঙ্গে বিয়ে, সন্তানসহ নানা ইস্যুতে বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছেন নায়িকা শবনম বুবলী। স্বামী-সন্তানের খবর তিনি নিজেই সামাজিকমাধ্যমের বদৌলতে প্রকাশ করেছেন। তার পথ অনুসরণ করেছেন শাকিবও।

বিয়ে-সন্তান বিষয়ক তথ্য বিস্ফোরণের পর কয়েকদিন কিছুটা চুপ ছিলেন বুবলী। হঠাৎ বৃহস্পতিবার (২০ অক্টোবর) তার ফেসবুক পেজে ব্যতিক্রম একটি পোস্ট দেখা গেলো। যেখানে কাউকে ইঙ্গিত করে পোস্টটি দিয়েছেন তিনি।

বুবলী তার দেওয়া পোস্টে লেখেন, আপা, আপনি একাধারে লেখিকা, পরিচালক, নাট্যকার, অভিনেত্রী এবং সাংবাদিকসহ নানান গুণে গুণান্বিত…আপনি অনেক সিনিয়র একজন ব্যক্তিত্ব আমাদের এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে এবং আপনার দায়বদ্ধতা অনেক। আপনাকে আমি সম্মান করি। কিন্তু যখন কোনো পার্টিকুলার বিষয়ে যেটা একান্তই কারো ব্যক্তিগত, সে বিষয়ে পুরোটা না জেনে কোথাও বিচারকের মতো কোনো বিচারমূলক কমেন্ট করেন, তখন আপনার কথার ভঙ্গিমা, শব্দের প্রয়োগ এবং একদিকে পক্ষপাতমূলক কমেন্টটা শুনলে বুঝতে আর বাকি থাকে না আপনি সেই বিষয়ে বা যাকে নিয়ে বলছেন সেই ব্যক্তিকে প্রপারলি না জেনেই কমেন্ট করছেন।

ওই পোস্টে বুবলী আরো লেখেন, আপনার এরকম আক্রমণাত্মক মনোভাব পোষণ করা কমেন্টটা দেখে অবাক হয়েছি। আমরা যাদের অভিভাবক ভাবছি তারা তাদের সব সন্তানকে এক চোখে দেখেন না। দুঃখজনক! আমরা সিনিয়রদের কাছ থেকে এভাবেই শিখছি!

বর্তমানে ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিং শেষ করেছেন শাকিব-বুবলী জুটি। এছাড়া আরো নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন শাকিব খান। অন্যদিকে বুবলীও ব্যস্ত নতুন নতুন সিনেমার শিডিউল নিয়ে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ব্যক্তিগত বিষয়ে আক্রমণাত্মক মন্তব্য, ক্ষেপে গেলেন বুবলী

আপডেট টাইম : ০৮:৪৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২