ঢাকা ১২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

সৌদি থেকে জ্বালানি সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে বিদ্যুৎ চাহিদা মেটাতে বাংলাদেশ তেলসমৃদ্ধ ভ্রাতৃপ্রতিম সৌদি আরব থেকে সহযোগিতার চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

বুধবার (২৬ অক্টোবর) ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলদুহাইলান পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ সহযোগিতা চান।

সেই সঙ্গে রাষ্ট্রদূতকে এলএনজি খাতে সৌদি সম্ভাব্য বিনিয়োগের বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানান। সৌদি রাষ্ট্রদূত বিষয়টি সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন বলে আশ্বাস দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বৈঠকে তারা বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিদ্যমান ও সম্ভাব্য বিনিয়োগ উদ্যোগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও পর্যালোচনা করেন। এ ছাড়া সৌদি আরব থেকে জ্বালানি খাতে বাংলাদেশে বিবেচনাধীন প্রস্তাব নিয়েও আলোচনা করা হয়েছে। আসন্ন যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক বিষয়েও মন্ত্রীকে জানান সৌদি রাষ্ট্রদূত। কমিশনের বৈঠক ৩০-৩১ অক্টোবর রিয়াদে অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রদূত সৌদি স্বরাষ্ট্র উপমন্ত্রীর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ সফরের অগ্রগতি সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রীকে জানান।

মোমেন সৌদি আরবের বর্তমান নেতৃত্বের অধীনে অগ্রগতি ও উন্নয়নের প্রশংসা করেন এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজকে সৌদি আরবের প্রধানমন্ত্রী হিসেবে সাম্প্রতিক নিয়োগকে স্বাগত জানান।

মুসলিম বিশ্বে তার গতিশীল ভূমিকার জন্য নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন, সৌদির নতুন প্রধানমন্ত্রীকে এখানে স্বাগতম জানাতে বাংলাদেশের মানুষ অধীর অপেক্ষা করছে।

ক্রমাগত সমর্থন এবং দিকনির্দেশনায় দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় এগিয়ে নিতে বহুপাক্ষিক ফোরামে সৌদি আরবের প্রতি বাংলাদেশের মূল্যবান সমর্থনের জন্য সৌদি রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রী মোমেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

সৌদি থেকে জ্বালানি সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৯:২৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২