ঢাকা ০৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী ৪ মাসে ৮ হাজার ৬৪৯ টন প্রাণিজ পণ্য রপ্তানি, আয় ৩০৯ কোটি টাকা বাংলাদেশের বোলারদের শাসন করে অ্যাকারম্যানের ১৫০ চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা নিরাপদ খাদ্য আইনে ১০ লাখ টাকা জরিমানার প্রস্তাব বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরির অভিযোগে এক লাখ টাকা জরিমানা জিয়াউলের হাতে ১১৫ জনের বেশি মানুষ হত্যার শিকার ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ১৬ ডিসেম্বর পর্যন্ত তিন বাহিনীর সামরিক সক্ষমতা ও সমন্বিত যুদ্ধ প্রস্তুতি দেখলেন প্রধানমন্ত্রী

পাহাড় কাটার অভিযোগে বাবা-ছেলের বিরুদ্ধে

চট্টগ্রাম নগরের বায়েজিদে পাহাড় কাটার অভিযোগে বাবা-ছেলের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদফতর। বুধবার বায়েজিদ বোস্তামী থানায় মামলাটি করেন অধিদফতরের সহকারী পরিচালক আবদুল্লাহ মতিন।

মামলায় অভিযুক্তরা হলেন- মো. আবদুল হক ও তার ছেলে মো. মুজিবুল হক।

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক হিল্লোল বিশ্বাস জানান, বায়েজিদ বোস্তামী থানার ডেবারপাড়ের বাংলাবাজার এলাকায় পাহাড় কেটে স্থাপনা নির্মাণের অভিযোগ ছিল। বুধবার সরেজমিনে এলাকাটি পরিদর্শনে গেলে ৫-৬ জন শ্রমিককে পাহাড় কাটতে দেখা যায়। ওই সময় পরিবেশ অধিদফতর ও পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে গেলেও মুজিবুল হককে আটক করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদে বাবার নির্দেশে পাহাড় কাটার কথা জানান তিনি। এ ঘটনায় বাবা-ছেলের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মামলা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

পাহাড় কাটার অভিযোগে বাবা-ছেলের বিরুদ্ধে

আপডেট টাইম : ০৮:৩৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২