ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

নোয়াখালীতে অশ্লীল ছবি ধারণ করে চাঁদা দাবি, গ্রেফতার ৫

নোয়াখালীর সদর উপজেলায় এক ব্যক্তিকে ডেকে নিয়ে জিম্মি করে জোরপূর্বক অশ্লীল ছবি ধারণ করে চাঁদা দাবির অভিযোগ ওঠেছে। এ ঘটনায় জড়িত থাকায় নারীসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বুধবার (২ নভেম্বর) বিকেলে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এরা হচ্ছেন: সদর উপজেলার মহসিন টিটু, জোবেদা, নার্গিস, ইসমত আরা ও জহির।

এ ব্যাপারে পুলিশ জানায়, মঙ্গলবার (১ নভেম্বর) বিকেল ৩টার দিকে ভুক্তভোগী নিজ বাসা থেকে মাইজদী শহরের উদ্দেশে রওনা দেন। পথে দত্তবাড়ীর মোড়ের একটি চায়ের দোকানে চা খেতে বসেন তিনি। ওই সময় তার পূর্বপরিচিত মহসিন টিটু তাকে তার বাড়িতে চা খাওয়ার দাওয়াত দেয়। ওই ব্যক্তি সরল বিশ্বাসে টিটুর সঙ্গে তার বাড়িতে গেলে তাকে একটি রুমের ভেতরে নিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় টিটু। পরে একজন অজ্ঞাত নারী ও ৫-৬ জন ব্যক্তিসহ ঘরে প্রবেশ করে তাকে নগ্ন করে এবং অজ্ঞাত নারী তাকে জোরপূর্বক আপত্তিকর কাজে লিপ্ত করে। এ সময় অন্য ব্যক্তিরা ছবি ও ভিডিও মোবাইলে ধারণ করে। পরে তারা ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে।

ভুক্তভোগী বিষয়টি পুলিশকে অবগত করলে মঙ্গলবার রাতে সুধারাম থানার এসআই চৌধুরী প্রমোজের নেতৃত্বে পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নারীসহ ৫ জনকে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে ৫টি মোবাইল জব্দ করে।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিরীহ লোকজনকে ব্ল্যাকমেইল করা চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

নোয়াখালীতে অশ্লীল ছবি ধারণ করে চাঁদা দাবি, গ্রেফতার ৫

আপডেট টাইম : ০৮:৪৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২