ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল জার্মানি

বিশ্বকাপ শুরুর মাত্র ১৬ দিন আগেই ছিটকে গেলেন জার্মান স্ট্রাইকার টিমো ভেরনার। অ্যাঙ্কেলের ইনজুরিতে পড়েছেন সাবেক এই চেলসি খেলোয়াড়। ইনজুরির কারণে এ বছর আর মাঠে নামা হচ্ছে না লাইপজিগের এই স্ট্রাইকারের। যার ফলে বিশ্বকাপে খেলা হচ্ছে না ২৬ বছর বয়সী এই খেলোয়াড়ের।

চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার শাখতার দেনেৎস্কের বিপক্ষে লাইপজিগের ৪-০ গোলে জেতা ম্যাচের শুরুর একাদশে ছিলেন ভেরনার। বিরতির পর আর মাঠে নামেননি তিনি।

ক্লাবের ওয়েবসাইটের এক বিবৃতিতে বৃহস্পতিবার (৩ নভেম্বর) জানানো হয় ভেরনারের চোটের বিষয়টি। তার ক্লাব লাইপজিগ এটা নিশ্চিত করেছে, চলতি বছর আর মাঠে ফেরার সম্ভাবনা নেই ২৬ বছর বয়সী এই ফুটবলারের।

ভেরনারের অনুপস্থিতি জার্মানির আক্রমণের ধার অনেকটাই কমিয়ে দেবে। হান্স ফ্লিকের দলে মূল স্ট্রাইকার হিসেবে নিয়মিত খেলছিলেন তিনি। সবশেষ ছিলেন এবারের উয়েফা নেশন্স লিগের গত সেপ্টেম্বরের গ্রুপের ম্যাচগুলোর দলেও।

জাতীয় দলে ২০১৭ সালে অভিষেকের পর থেকে এ পর্যন্ত ৫৫ ম্যাচে ভেরনার গোল করেছেন ২৪টি। ২০১৮ বিশ্বকাপ ও ইউরো ২০২০-এ জার্মানি দলের সদস্য ছিলেন ভেরনার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল জার্মানি

আপডেট টাইম : ০৮:৩৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২