ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

বিয়ের আশ্বাসে ধর্ষণ মামলার আসামি ২ ইউপি সদস্য

প্রতারণা ও বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়ন পরিষদের দুই সদস্যসহ তিনজনের নামে মামলা করেছেন এক নারী।

রোববার (৬ নভেম্বর) দুপুরে পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা করেন ওই নারী। ভুক্তভোগী ওই নারী দুই সন্তানের জননী

মামলার বাদী ওই নারী কান্নাকণ্ঠে আদালত চত্বরে সময় সংবাদকে জানান, তার স্বামী কাজের জন্য দীর্ঘদিন ঢাকায় অবস্থান করতেন। এই সুযোগে ধাক্কামারা ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম গুদুলু বিয়ের আশ্বাসে তাকে ধর্ষণ করেন। পরে জমি কিনে দেয়ার নামে অপর ইউনিয়ন পরিষদের সদস্য সুরাইয়া ও তার স্বামী সাবুলের সহায়তায় গরু-ছাগলসহ বাড়ির বিভিন্ন জিনিসপত্র বিক্রির ৬ লাখ ৯৮ হাজার ৭০০ টাকা তারা তিন দফায় নেন।

পরবর্তী সময়ে নানা হুমকি দিয়ে ইউনিয়ন পরিষদের সদস্য সুরাইয়ার ভাড়া বাসায় ওই নারীকে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন আশরাফুল। জমি ও বিয়ের কথা বললে তাকে মেরে ফেলাসহ বিভিন্ন প্রকার হুমকি দেন অভিযুক্তরা। ওই নারী বিভিন্ন জায়গায় বিচার দিয়ে কোনো সুরাহা না পেয়ে আদালতে মামলা করেন।

পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবী অ্যাডভোকেট মো. মিজানুর রহমান সুজন ও অ্যাড. ওবায়দুর রহমান রাজন (বাদীর আইনজীবী) সময় সংবাদকে জানান, প্রতারিত ও ধর্ষণের শিকার ওই নারী ন্যায়বিচারের জন্য স্থানীয় সরকারের বিভিন্ন দফতরে সহায়তা চেয়েও পাননি। ন্যায়বিচারের জন্য ওই নারী আদালতে মামলা করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

বিয়ের আশ্বাসে ধর্ষণ মামলার আসামি ২ ইউপি সদস্য

আপডেট টাইম : ০৯:০৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২