ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে ট্রাকচাপায় প্রাণ গেল সাইকেল আরোহীর

ফেনীর পরশুরাম উপজেলায় ট্রাকচাপায় নিহত হয়েছেন মো. মোজাম্মেল হক (২৭) নামে এক বাইসাইকেল আরোহী।

মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ছাগলনাইয়া-পরশুরাম ক্যাপ্টেন লিংক সড়কের সততা ব্রিকফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পেশায় রাজমিস্ত্রি মোজাম্মেল উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর টেটেশ্বর গ্রামের মৃত কাজী মৌলভী আমির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় কাজ শেষ করে রাজমিস্ত্রি মোজাম্মেল বাড়ি যাচ্ছিলেন। এ সময় সততা ব্রিকফিল্ডের সামনের রাস্তায় বিপরীত দিক থেকে আসা একটি ধানবোঝাই ট্রাক মোজাম্মেলকে ধাক্কা দেয়। এতে সড়কের ওপর ছিটকে পড়ে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

স্থানীয় বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল গফুর ভূঞা গণমাধ্যমকে জানান, নিহত রাজমিস্ত্রি মোজাম্মেল হকের বাড়িতে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রয়েছে। মোজাম্মেল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়ল।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চালকসহ ট্রাকটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ফেনীতে ট্রাকচাপায় প্রাণ গেল সাইকেল আরোহীর

আপডেট টাইম : ০৮:২৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২