ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের বোলারদের শাসন করে অ্যাকারম্যানের ১৫০ চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা নিরাপদ খাদ্য আইনে ১০ লাখ টাকা জরিমানার প্রস্তাব বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরির অভিযোগে এক লাখ টাকা জরিমানা জিয়াউলের হাতে ১১৫ জনের বেশি মানুষ হত্যার শিকার ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ১৬ ডিসেম্বর পর্যন্ত তিন বাহিনীর সামরিক সক্ষমতা ও সমন্বিত যুদ্ধ প্রস্তুতি দেখলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে প্রাণ গেল আরো ৪ জনের, হাসপাতালে ১১৪৫ বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

লোহাগাড়ায় ভুয়া চিকিৎসককে জরিমানা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ইচমত আরা বেগম (৪৬) নামে এক ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের কিল্লার আন্দর গ্রামে ঐ ভুয়া চিকিৎসকের বাড়িয়ে অভিযান চালানোর পরে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফ উল্যাহ।

দণ্ডপ্রাপ্ত ইচমত আরা বেগম ঐ গ্রামের খায়ের আহম্মদের স্ত্রী। তার বিরুদ্ধে অভিযোগ— চিকিৎসক না হয়েও ইচমত আরা বেগম নামের আগে ‌‘ডা.’ ব্যবহার করেন। তার বিরুদ্ধে অবহেলাজনিত চিকিৎসা সেবা ও কার্যের কারণে অনেক গর্ভবতী-প্রসূতি মা এবং বাচ্চার জীবন বিপন্ন হওয়ার অভিযোগ উঠেছে।

ইউএনও শরীফ উল্যাহ বলেন, মঙ্গলবার বিকেলে ভুয়া চিকিৎসক ইচমত আরা বেগমের গ্রামের বাড়িতে অভিযান চালানো হয়। তার বাড়িতে একটি ঘরে দুটি বেড রয়েছে। ওই ঘরেই তিনি স্থানীয় প্রসূতিদের বাচ্চা প্রসব করান। এসময় একটি অক্সিজেন সিলিন্ডার, একটি হুইল চেয়ার ও একটি সাকশন মেশিন জব্দ করা হয়।

অভিযানের সময় অভিযোগের বিষয়ে স্বীকার করায় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের বোলারদের শাসন করে অ্যাকারম্যানের ১৫০

লোহাগাড়ায় ভুয়া চিকিৎসককে জরিমানা

আপডেট টাইম : ০৮:৩৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২