ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

পদ্ম ফুলে সেজেছে সোনাকান্ত বিল

পদ্ম ফুলে সেজেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সোনাকান্ত বিল। উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের সোনাকান্ত বিলে চোখ মিললেই দেখা যায় পদ্ম ফুলের অপরূপ সৌন্দর্য।

প্রায় ১৫ বছর পর এই বিলটিতে আবার পদ্ম ফুলে ভরে গেছে। পুরো বিলজুড়ে ফুটে আছে রাশি রাশি গোলাপি আভা ছড়ানো পদ্ম ফুল। চোখ জুড়ানো পদ্ম ফুলের সৌন্দর্য উপভোগ করে আনন্দিত এলাকাবাসী। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বিল ভরে ওঠে নতুন করে ফোটা ছোট বড় অসংখ্য পদ্ম ফুলে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই বিলে সুনাম ছড়িয়ে পড়েছে আশপাশের জেলাগুলোতেও।

এলাকাবাসী জানান, প্রতিদিন সোনাকান্ত বিলে পদ্ম ফুলের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা আসছেন। পদ্ম বিলের অপরূপ এই সৌন্দর্য দেখে মুগ্ধ এখানে ঘুরতে আসা দর্শনার্থীরা। অনেকেই মোবাইল ফোনে ছবি তুলে প্রকৃতির এই অপার সৌন্দর্যকে ফ্রেমবন্দি করছেন।

সিরাজগঞ্জ সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ ইয়াসিন আলী জানান, পদ্ম ফুলের নানা ঔষধি গুণ রয়েছে। একসময় আমাদের দেশে বিলে বিলে অনেক পদ্ম দেখা যেত। কিন্তু বর্তমানে বিল জলাশয় ভরাটের ফলে এই ফুল এখন বিলুপ্তির পথে। পদ্ম ফুলের বিস্তার ঘটাতে ও এই ফুলের গুরুত্ব বিবেচনায় পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে জানান তিনি।

এ বছর সোনাকান্ত বিল ছাড়াও সিরাজগঞ্জে বেলকুচি, তাড়াশ ও রায়গঞ্জ উপজেলার কয়েকটি বিলেও পদ্ম ফুটেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

পদ্ম ফুলে সেজেছে সোনাকান্ত বিল

আপডেট টাইম : ০৮:৪৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২