ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পেকুয়ায় মহিলার মরদেহ উদ্ধার পুলিশ ও (সিআইডি) ঘটনাস্থল পরিদর্শন

 কক্সবাজার পেকুয়ায় আমেনা বেগম (৬৫)এক মহিলার মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের বাজারপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

আমেনা বেগম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের বাসিন্দা বলে পুলিশ সুত্রে জানাগেছে। পেকুয়া থানা পুলিশ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তারা পৃথকভাবে তদন্ত করছেন। মগনামা ইউনিয়নের চেয়ারম্যান ইউনুস চৌধুরী বলেন,স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। যতটুকু জেনেছি মহিলাটি মানসিক বাক প্রতিবন্ধী। স্থানীয়রা জানিয়েছেন ১৫-২০ দিন ধরে ওই মহিলাকে ঘুরাফেরা করতে দেখেছি। অসুস্থ হয়ে হয়তো মারা গেছেন।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক মো.ফরহাদ আলী বলেন,ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পুলিশ ও সিআইডি তদন্ত করছেন। মরদেহের আঙুলের চাপ নিয়ে চট্টগ্রামের সাতকানিয়া এলাকার বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় মহিলার মরদেহ উদ্ধার পুলিশ ও (সিআইডি) ঘটনাস্থল পরিদর্শন

আপডেট টাইম : ০৮:১২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২