ঢাকা ১১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

ওমরাহ ভিসা স্থগিত করেছে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ:সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় গত সোমবার থেকে ওমরাহ ভিসার জন্য আবেদন গ্রহণ বন্ধ করে দিয়েছে। দেশটির সরকারি সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক জাতীয় কমিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বিন বদি বলেছেন, হজ ও ওমরাহ মন্ত্রণালয় ওমরাহ ভিসা দেয়া বন্ধ করেছে। আরবি জ্বিলহাজ মাসের ১৫ অর্থাৎ আগামী ১৫ আগস্ট থেকে পুনরায় এই ভিসা দেয়া হবে।
হজ ও ওমরাহ বিষয়ক জাতীয় কমিটির প্রধান নির্বাহী কর্মকর্তা আরও জানান, আবেদন পড়ার পাঁচ দিনের মধ্যে ওমরাহ ভিসা প্রদান করা হবে। তবে এই ভিসার মেয়াদ কোনোভাবেই এক মাসের বেশি অতিক্রম করবে না।

চলতি বছরে রেকর্ড পরিমাণ ৭৬ লাখ ৫০ হাজার ৭৩৬ জনকে ওমরাহ ভিসা প্রদান করেছে সৌদি আরব। মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, ওমরাহ ভিসা পাওয়া সেসব হাজির ৭৩ লাখ ৯৩ হাজার ৬৫৭ জন ইতোমধ্যে সৌদি পৌঁছেছেন।

ওমরাহ হজ পালন করতে যেসব হাজি সৌদি পৌঁছেছেন তাদের মধ্যে ৬৫ লাখ ৫০ হাজার ৫২০ জন আকাশ পথে দেশটিতে প্রবেশ করেন। বাকিদের মধ্যে ৭ লাখ ৭ হাজার ৯৫৫ জন স্থলপথে এবং ১ লাখ ৩৫ হাজার ১৮২ জন সমুদ্রপথে সৌদিতে প্রবেশ করেন।

এসব হাজির মধ্যে সবচেয়ে বেশি হলো পাকিস্তানের। দেশটির ১৬ লাখ ৫৭ হাজার ৭৭৭ জন সৌঁদি গেছেন ওমরাহ হজ পালন করতে। পাকিস্তানের পরেই ৯ লাখ ৬৭ হাজার ১২৫ জন নিয়ে দ্বিতীয় অবস্থানে ইন্দোনেশিয়া।

এরপর ধারবাহিকভাবে ভারতের ৬ লাখ ৫০ হাজার ৪৮০, মিসরের ৫ লাখ ৩৯ হাজার ৪৫, আলজেরিয়ার ৩ লাখ ৬৫ হাজার ৬২৮, ইয়েমেনের ৩ লাখ ৩৮ হাজার ৬১৮ তুরস্কের ৩ লাখ ২১ হাজার ৪৯৪ মালয়েশিয়ার ২ লাখ ৭৮ হাজার ৬৭৪, ইরাকের ২ লাখ ৭৭ হাজার ৫৭১ এবং জর্ডানের ২ লাখ ১৬৫ জন সৌদি গেছেন ওমরাহ পালন করতে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

ওমরাহ ভিসা স্থগিত করেছে সৌদি

আপডেট টাইম : ১২:২২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুন ২০১৯