ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৭তম জন্মদিন

আজ ১৮ নভেম্বর, শুক্রবার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ‘বিশ্ববিদ্যালয় দিবস’ পালনে আনন্দ শোভাযাত্রা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) উপাচার্য দফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ও প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার সকাল সাড়ে ৯টায় চবির শহীদ মিনার থেকে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে বিশ্ববিদ্যালয় দিবসের কার্যক্রম। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এতে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বেলা সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেক কাটা ও পরে প্রবন্ধ উপস্থাপন করবেন চবি বঙ্গবন্ধু চেয়ারের অধ্যাপক মুনতাসীর মামুন। বেলা ১১টায় আলোচনা সভা ও স্মৃতিচারণ এবং বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার বলেন, ‘দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দেশের বৃহত্তম এ বিশ্ববিদ্যালয়টি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ১৯৬৬ সালের ১৮ নভেম্বর। দিনটি উদযাপন করতে আমরা নানা কর্মসূচি হাতে নিয়েছি।’

৫৬ বছর শেষে বিশ্ববিদ্যালয় নিয়ে প্রত্যাশা ব্যক্ত করে ড. শিরিন আক্তার বলেন, ‘চবির সাবেক বর্তমান শিক্ষার্থীদের সহযোগিতায় আধুনিক উন্নত জ্ঞান সৃজনের মাধ্যমে এ প্রতিষ্ঠানকে বিশ্বে পরিচিত করতে আমরা কাজ করছি।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. বেনু কুমার দে, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান, সিন্ডিকেট সদস্য ও কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. খায়রুল ইসলাম, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. ওমর ফারুক রাসেলসহ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির সদস্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৭তম জন্মদিন

আপডেট টাইম : ০৮:১৬:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২