ঢাকা ১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

স্বাগতিক ফ্রান্স ব্রাজিলকে বিদায় করে দিলো

ক্রীড়া ডেস্ক,সিটিজেন নিউজ:গ্রুপ পর্বেই বেশ সংগ্রাম করতে হয়েছিল ব্রাজিলকে। তবে গ্রুপে তৃতীয় হওয়াদের মধ্যে সেরা অবস্থানে থেকেই শেষ ষোলো (দ্বিতীয় রাউন্ড) নিশ্চিত করেছিল ব্রাজিলের নারী ফুটবলাররা। কিন্তু নারী বিশ্বকাপের শেষ ষোলোর বাধা আর টপকাতে পারেনি পেলে-নেইমারদের দেশের নারী ফুটবলাররা।

স্বাগতিক ফ্রান্সের হাতেই বিদায় নিতে হয়েছে মার্তাদের। অতিরিক্ত সময়ে ফ্রান্স অধিনায়ক আমান্দিনে হেনরির গোলেই ২-১ ব্যবধানে হেরে বিদায়ঘণ্টা বেজে যায় ব্রাজিলের। সে সঙ্গে নরওয়ে, ইংল্যান্ড এবং জার্মানির পর কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো ফ্রান্স।
প্রথমার্ধে লড়াই ছিল সমানে-সমান। কেউ কারও চেয়ে এগিয়ে কিংবা পিছিয়েও ছিল না। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল বের করতে মরিয়া হয়ে ওঠে দুই দলের ফুটবলাররা। যার ফলশ্রুতিতে ম্যাচের ৫২তম মিনিটে গিয়ে ব্রাজিলের জাল কাঁপান ফ্রান্সের ভ্যালেরিয়ে গাউভিন।

গোল হজম করে সেটা পরিশোধ করতে মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। এবং ১১ মিনিট পর গিয়ে সফলও হয়। এ সময় ফ্রান্সের জাল কাঁপিয়ে দেন ব্রাজিলের থিয়াসা।

১-১ গোলে ড্র দিয়ে শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা। ফলে জয়ী দল নির্ধারণে খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। এবার ফ্রান্সকে খেলার ১০৭তম মিনিটে সোনালি মুহূর্তটা উপহার দেন আমান্দিনে হেনরি। কোয়ার্টার ফাইনালে স্পেন কিংবা যুক্তরাষ্ট্রের মধ্যে বিজয়ী দল মুখোমুখি হবে ফ্রান্সের।

ম্যাচের পর ফ্রান্স কোচ কোরিনে দিয়াক্রে বলেন, ‘সত্যিই স্নায়ুর উত্তেজনার একটি ম্যাচ ছিল। খুবই টেন্সি। বিশেষ করে প্রতিপক্ষ যখন একটি প্রতিষ্ঠিত শক্তি। কিন্তু আমরা কোনোভাবেই খেলা ছেড়ে দিইনি এবং শেষ পর্যন্ত তাদেরকে হারাতে পেরেছি।’

ভালো খেলে হেরে যাওয়া কারণে বেশি কষ্ট পাচ্ছেন ব্রাজিলের বিখ্যাত নারী ফুটবলার মার্তা। তিনি বলেন, ‘আমরা আমাদের পারফরম্যান্স নিয়ে গর্বিত। এটা ঠিক যে, শেষ পর্যন্ত চেষ্টা করে গেছি আমরা। কিন্তু দুর্ভাগ্য জিততে পারিনি।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

স্বাগতিক ফ্রান্স ব্রাজিলকে বিদায় করে দিলো

আপডেট টাইম : ১২:১২:১৬ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০১৯