ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ম:/দকের হাত থেকে যুব সমাজকে রক্ষার আকুল আকুতি শহীদ রাজীবের মায়ের কালিয়াকৈরে ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে হ/ত্যা দেড় মাসেও কোন আ/সামীকে গ্রে/ফ/তার করতে পারেনি পু/লিশ মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল আজিজ মিয়া সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে : আইজিপি শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কামরাঙ্গীরচরে ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ কর্মসূচিতে ব্যাপক সাড়া মঙ্গলবার জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী প্রিটোরিয়াসের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে নিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা ‘আমি’র পরিবর্তে ‘আমরা’ ধারণ করলে সমাজ আরও সুন্দর হবে: সমাজকল্যাণমন্ত্রী

ব্রাজিলিয়ান সেই তরুণকে দলে টানল রিয়াল মাদ্রিদ

পেলে, রোনালদো, রোনালদিনহো, নেইমারের মতো অসংখ্য তারকা ফুটবলারের কারণে পৃথিবীব্যাপী খ্যাতি পেয়েছে ‘ব্রাজিল’। কিন্তু এবার মাত্র ১৬ বছর বয়সী এক ফুটবলারকে নিয়ে নতুনভাবে আলোচনা জন্ম নিয়েছে। হৈচৈ পড়ে গেছে ইউরোপের নামিদামী ক্লাবগুলোর মধ্যে। এনড্রিক ফেলিপে নামক ব্রাজিলিয়ান ফুটবল বালকের কথা বলছিলাম।

চলতি বছরের জুলাই মাসে ব্রাজিলিয়ান ফুটবল লিগের ক্লাব পালমেইরাসের মূল দলের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন এনড্রিক। যোগদানের তিন মাসের মধ্যেই গড়েছেন অনন্য এক কীর্তিও। যেখানে গোল করে নিজ ক্লাব পালমেইরাসের ১০৬ বছরের রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছেন এই তরুণ।

পালমেইরাসের ফুটবল ইতিহাস অনুযায়ী, ১৯১৬ সালে ১৬ বছর ১১ মাস ১৪ দিন বয়সে ক্লাবটির হয়ে গোল করেছিলেন হেইটর। দীর্ঘ ১০৬ বছর ধরে সেই রেকর্ডটি ভাঙতে পারেননি কেউ। সেই রেকর্ডটাই ভেঙেছেন এনড্রিক এসে।

এরপর থেকেই ইউরোপের নামিদামী ক্লাবগুলোর চোখ ব্রাজিলিয়ান এই বিস্ময় বালকের দিকে। মাত্র ১১ বছর বয়সে পালমেইরাসের বয়সভিত্তিক দলে খেলা শুরু করেন এনড্রিক। প্রায় ৫ বছরের যুব দলের ক্যারিয়ারে ১৬৯ ম্যাচে করেছেন ১৬৫ গোল। এ বছর সাও পাওলোর যুব ফুটবল কাপে অংশ নিয়ে জিতেছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার।

এমন পারফরম্যান্সে ইউরোপীয় ক্লাবগুলোর নজরে আসেন এনড্রিক। রিয়াল মাদ্রিদ, পিএসজি, বার্সেলোনাসহ বেশ কয়েকটি ইউরোপীয় ক্লাব নজর রাখছিল তার দিকে। কিন্তু শেষমেশ লড়াইয়ে জিতে যায় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এই তরুণ এন্ডরিককে ৭২ মিলিয়ন ইউরোতে দলে টেনেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

ব্রাজিলিয়ান সেই তরুণকে দলে টানল রিয়াল মাদ্রিদ

আপডেট টাইম : ০৮:০৯:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২