ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত। গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের ২ শিশুর মৃত্যু কুড়িগ্রামে খ্রিস্টানদের প্রতারণা-হুমকির অভিযোগ, আলেমদের সহায়তায় ইসলামে ফিরলেন দেলু সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্ম উৎসব শুভ জন্মাষ্টমী সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

রাজশাহীর আকাশেও রহস্যময় আলোচ্ছটা

রাজশাহীর আকাশেও দেখা মিলেছে এক রহস্যময় আলোচ্ছটার। রাজশাহী থেকে প্রায় ৫০ সেকেন্ডের মতো এটি দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজশাহীর বিভিন্ন প্রান্ত থেকে এই আলো দেখা যায়।

হঠাৎ আকাশে ব্যতিক্রমী দৃশ্য দেখে বিস্ময় প্রকাশ করেছেন সাধারণ মানুষ। সামান্য সময় ধরে থাকা এই আলোর ছবিও তুলেছেন অনেকেই। এরমধ্যে আলোচ্ছটার সেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

কলেজ শিক্ষার্থী শাকিল আহমেদ বলেন, ‘সন্ধ্যার পর মোড়ের দিকে কয়েকজন মিলে দাঁড়িয়ে আছি। হঠাৎ দেখি এই আলো, আশপাশের সবাইকে বলি। প্রথমে ঘুড়ির মতো মনে হচ্ছিল, তার কিছুক্ষণ পরেই দেখি আলো আর নেই। ছবি তোলার সুযোগও পাইনি।

রাজশাহী নগরীর লালন শাহ মুক্তমঞ্চ এলাকা থেকে দেখা কলেজ শিক্ষার্থী সুজন হোসেন জানান, টর্চ লাইটের আলোর মতো উজ্জল এ আলোটি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে গিয়ে আকাশে মিশে যায়। প্রথমে টর্চ লাইটের আলোর মতো আলোক দ্যুতিটি ভেসে যেতে দেখে একে অন্যকে সবাই দেখানোর চেষ্টা করে। উৎসুক জনতার অনেকেই এর মাঝে ক্যামেরাবন্দী করে এই আলোকে।

তবে এ আলোর বিষয়ে এখনো কোনো তথ্য নেই রাজশাহী আবহাওয়া অফিসের কাছে। রাজশাহী আবহাওয়া অফিসের ইনচার্জ কামাল উদ্দিন জানান, এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি। আমাদের কাছে এখন পর্যন্ত কোনো তথ্য নেই। খোঁজ নিয়ে দেখতে হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত।

রাজশাহীর আকাশেও রহস্যময় আলোচ্ছটা

আপডেট টাইম : ০৮:৫৯:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২