ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

গোল্ডেন গ্লাভস মার্টিনেজের, সেরা উদীয়মান খেলোয়াড় ফার্নান্দেজ

আসরে সেরা গোলরক্ষক নির্বাচিত হয়ে গোল্ডেন গ্লাভস জিতে নিলেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। অন্যদিকে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন এনজো ফার্নান্দেজ।

এর আগে কাতারের লুসাইল স্টেডিয়ামে রোববার (১৮ ডিসেম্বর) ৩৬ বছর পর নতুন ইতিহাস লিখেছেন মেসিরা। ফ্রান্সকে টাইব্রেকারে ৩(৪)-৩(২) ব্যবধানে হারিয়ে আর্জেন্টিনা জিতে নেয় তাদের তৃতীয় শিরোপা।

আলবিসেলেস্তেদের এ শিরোপার স্বপ্ন শেষ হয়ে যেতে পারতো কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে। নেদারল্যান্ডসের বিপক্ষে নির্ধারিত সময়ের খেলা ২-২ সমতায় শেষ হলে টাইব্রেকারে দলের স্বপ্ন বাঁচিয়ে রাখেন মার্টিনেজ। তার গোলকিপিং নৈপুণ্যে সে ম্যাচে ২(৪)-২(৩) ব্যবধানে জিতে নেয় আর্জেন্টিনা।

এরপর সেমিফাইনাল পেরিয়ে ফাইনালে আরও একবার কঠিন পরীক্ষার সম্মুখীন হন তিনি। এবারও দারুণ দক্ষতায় ফরাসিদের হয়ে পেনাল্টি শুট নিতে আসা কিংসলে কোম্যানের শট ফিরিয়ে দিয়ে দলকে জেতান বিশ্বকাপ ট্রফি। অবশ্য ভাগ্য পরীক্ষায় তাকে সহায়তা করেন অরলিঁয়ে চুয়ামেনিও। ফরাসিদের হয়ে পেনাল্টি শুটে অংশ নেয় এ মিডফিল্ডারের শট থাকেনি লক্ষ্যে। তাতে এগিয়ে থেকে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

এছাড়া পুরো আসরে দুর্দান্ত পারফরম্যান্স করে মরক্কোর ইয়াসিন বুনো ও ক্রোয়েশিয়ার লিভাকোভিচকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতে নেন এমিলিয়ানো।

এদিকে ২১ বছর বয়সী এনজো ফার্নান্দেজ আসরে এক গোল ও এক অ্যাস্টি করে জিতে নেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। গ্রুপ পর্বের ম্যাচে মেক্সিকোর বিপক্ষে এ আর্জেন্টাইন তার গোলটি করেন। আর অ্যাসিস্ট করেন পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে বাঁচা-মরার ম্যাচে।

অন্যদিকে এবারের আসরে সর্বোচ্চ ৮ গোল করে গোল্ডেন বুট জিতে নিয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ৭ গোল ও ৩ অ্যাসিস্টে আসর সেরা হয়ে মেসি জিতেছেন গোল্ডেন বল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

গোল্ডেন গ্লাভস মার্টিনেজের, সেরা উদীয়মান খেলোয়াড় ফার্নান্দেজ

আপডেট টাইম : ০৮:৪৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২