ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র শক্তিশালী হবে না : রিজভী হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর এজবাস্টনে লজ্জার রেকর্ড পাকিস্তানের, প্রথম দিনেই লিড ইংল্যান্ডের বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট গাজায় ইসরাইলি হা/ম/লায় একই পরিবারের ৪ সদস্য নি/হত ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য রাষ্ট্রীয় সম্মানিতে ১,১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী বিএমইউতে আত্মহ/ত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত বরিশাল বোর্ডে পুনর্নিরীক্ষণে পাস করেছে ৭৯ এসএসসি পরীক্ষার্থী

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও কাদের সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় টানা দশমবারের মতো দলের সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা এবং তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক হয়েছেন ওবায়দুল কাদের।

শনিবার বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আগামী তিন বছরের জন্য আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

এ অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন দলটির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে।

এদিকে প্রথমবার ১৯৮১ সালে শেখ হাসিনা আওয়ামী লীগ সভানেত্রীর দায়িত্ব পান। ১৯৯৬ সালের জাতীয় নির্বাচনে জয় নিয়ে পঁচাত্তর-পরবর্তী প্রথম মেয়াদে দলটি ক্ষমতায় আসে, প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। ২০০৮ সালের নির্বাচনে জয় নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আবারো ক্ষমতায় আসে আওয়ামী লীগ। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও দলটি জয়লাভ করে। টানা ৪১ বছর ধরে আওয়ামী লীগের নেতৃত্বে আছেন শেখ হাসিনা।

এদিকে ২০১৬ সালে প্রথমবারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছিলেন ওবায়দুল কাদের। এরপর ২০১৯ সালেও তাকেই বেছে নেয় দল।

এর আগে, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধন করেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।

সম্মেলনের প্রথম অধিবেশনে সারাদেশ থেকে আসা নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাউন্সিল অধিবেশনে সারাদেশ থেকে প্রায় ৭ হাজার কাউন্সিলর অংশ নেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও কাদের সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত

আপডেট টাইম : ০৭:২০:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২