ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটুয়াখালী ভার্সিটির, ফিন্যান্স ক্লাবের উদ্বোধন ও নবীনবরণ। বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা–২০২৬ অনুষ্ঠিত সিরাজগঞ্জের বেলকুচি সাব-রেজিস্ট্রি অফিস পানিবন্দী: সরকারি রেকর্ড নষ্টের শঙ্কা ও জন ভোগান্তি নেত্রকোণায় শিক্ষা সাফল্য ও অদম্য মেধাবীদের সংবর্ধনা ইনানী-হিমছড়ির রূপের পালক ‘সব গাছ ছাড়িয়ে, উঁকি মারে আকাশে !’ তিন দশকে শিকড়; ১১ সেপ্টেম্বর থেকে শাবিপ্রবির সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’-এর ৩০ বছর পূর্তি উৎসব ধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরির সঙ্গে জড়িত ৯ম শ্রেণির শিক্ষার্থী  ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লক্ষ্মীপুরে আগুনে ১১টি পরিবারের বসত ঘর পুড়ে কোটি টাকার ক্ষতি দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী

বাংলাদেশে আসছেন নেইমার!

ব্রাজিলিয়ান ফুটবল সেনসেশন ও অধিনাক নেইমারের খুব কাছের বাংলাদেশের রবিন মিয়া। তিনি সেলেসাও তারকার প্রচারণার কাজে সম্পৃক্ত রয়েছেন।

কাতার বিশ্বকাপের সময় বাংলাদেশের মানুষের কাছে গণমাধ্যমের মাধ্যমে বেশ পরিচিত পেয়েছেন রবিন। এবার সেই রবিনের মাধ্যমে অসাধ্য সাধন করার চেষ্টায় নেমেছে বাংলাদেশের ফুটবল ক্লাব বসুন্ধরা কিংস।

ক্লাবটির সভাপতি ইমরুল হাসান গণমাধ্যমে জানান, রবিন মিয়ার মাধ্যমে নেইমারকে বাংলাদেশে আনার চেষ্টা চালাচ্ছেন।

বসুন্ধরা কিংসের সভাপতি আরো বলেন, যেহেতু নেইমারের ঘনিষ্ট একজন এসেছেন আমাদের দেশে, তার সঙ্গে ফুটবল বিষয়ক আলোচনা হওয়াটাই স্বাভাবিক। নেইমারকে বাংলাদেশের ফুটবলের সাথে, বসুন্ধরা কিংসের সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত করা যায় কিনা, সে বিষয়ে আলোচনা হয়েছে। নেইমারকে স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধনের দিনে আনা যায় কিনা-এমন চিন্তাভাবনা আমাদের মাথায় আছে।

এদিকে নেইমারকে নিয়ে রবিন মিয়া বলেন, নেইমারকে যদি বাংলাদেশের কোনো কোম্পানির শুভেচ্ছাদূত হিসেবে কাজ করানো হয়, সেক্ষেত্রে অবশ্যই বসুন্ধরা গ্রুপের নাম আসবে সবার আগে। ঐ জায়গাটা থেকে চেষ্টা করছি একটা সম্পর্ক তৈরি করার। সবকিছু মিলে প্রাথমিক আলোচনা চলছে। এখনও চূড়ান্ত কিছু হয়নি। নেইমারকে বসুন্ধরার শুভেচ্ছাদূত করার চেষ্টা করছি। বসুন্ধরা গ্রুপের আমন্ত্রণে বাংলাদেশে আনার চেষ্টা করছি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পটুয়াখালী ভার্সিটির, ফিন্যান্স ক্লাবের উদ্বোধন ও নবীনবরণ।

বাংলাদেশে আসছেন নেইমার!

আপডেট টাইম : ০৮:৩৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩