ঢাকা ০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার বাণিজ্য ৩ বিলিয়ন ডলার ছাড়ালো

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ২০২২ সালে দ্বিপক্ষীয় বাণিজ্য রেকর্ড সর্বোচ্চ ৩ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। দক্ষিণ কোরিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাসোসিয়েশনের পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

সংস্থাটির তথ্যমতে, গতবছর দক্ষিণ কোরিয়া এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল ৩ দশমিক ০৫ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০২১ সালে ছিল দুই দশমিক ১৮৮ বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ২০২২ সালে বেড়েছে ৩৮ দশমিক ৭১ শতাংশ।

কোরিয়াতে ২০২২ সালে বাংলাদেশের রফতানি ২২ দশমিক ৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৭৮ মিলিয়ন মার্কিন ডলার, যা বিগত ২০২১ সালে ছিল ৫৫২ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশে ২০২১ সালে কোরিয়ার রফতানি ছিল এক দশমিক ৬৩৬ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০২২ সালে বেড়ে ৪৪ দশমিক এক শতাংশ বেড়ে দাঁড়ায় দুই দশমিক ৩৫৭ বিলিয়ন মার্কিন ডলার।

কোরিয়ায় বাংলাদেশের রফতানি ২০০৭ সালে প্রথমবার ১০০ মিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করার পর থেকে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং ২০১১ সালে ২০০ মিলিয়ন মার্কিন ডলার, ২০১৩ সালে ৩০০ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

ঢাকায় দক্ষিণ কোরিয়ার দূতাবাসের তথ্যানুসারে, এটি প্রায় এক দশক ধরে স্থবির থাকার পর দুই দশমিক ৯ শতাংশ সঙ্কুচিত হয়ে যায়, যা ২০২০ সালে কোভিড-১৯ মহামারির বিরূপ প্রভাবের কারণে ৩৯৩ মিলিয়ন মার্কিন ডলার রেকর্ড করেছে।

তবুও এটি ২০২১ সালে ৪০ দশমিক চার শতাংশের ব্যাপক বৃদ্ধি পেয়ে ৫৫২ মিলিয়ন মার্কিন ডলারের একটি বড় ঊর্ধ্বগতির সাক্ষী এবং বছরে ২২ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০২২ সালে ৬৭৮ মিলিয়ন মার্কিন ডলারের আরেকটি রেকর্ড করেছে।

কোরিয়াতে বাংলাদেশের প্রধান রফতানি আইটেমগুলো হলো আরএমজি, খেলাধুলা এবং অবকাশ যাপনের সামগ্রী এবং ব্রোঞ্জ স্ক্র্যাপস ইত্যাদি। পণ্য ও প্রিয় খাবার যথাক্রমে ৩ দশমিক ৬ মিলিয়ন, ৩ দশমিক ১ মিলিয়নসহ ১৬৮ দশমিক ৬ শতাংশ এবং ১৬৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ব্রোঞ্জ স্ক্র্যাপের রফতানি ৪১ দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭ দশমিক ৭৬ মিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশে কোরিয়ার রফতানি ২০১১ সালে এক দশমিক ৬৩ মিলিয়ন মার্কিন ডলারের শীর্ষে ছিল। প্রায় এক দশক ধরে এক দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলারে নেমে এসেছে। ২০২০ সালে কোভিড-১৯ মহামারি চলাকালীন এটি ২০২০ সালে আরো নিচে নেমে এক দশমিক শূন্য তিন বিলিয়ন মার্কিন ডলারে ঠেকে। এক দশকের স্থবিরতার পরে বার্ষিক ৫৮ দশমিক তিন শতাংশ বৃদ্ধি পেয়ে ২০২১ সালে এটি অবশেষে এক দশমিক ৬৩৬ বিলিয়ন মার্কিন ডলারে উঠে আসে। পরে ৪৪ দশমিক এক শতাংশ বৃদ্ধি পেয়ে ২০২০ সালে দুই দশমিক ৩৫৭ বিলিয়ন হয়।

এছাড়া ২০২১ এবং ২০২২ সালে বাংলাদেশে কোরিয়ার রফতানি বৃদ্ধি প্রধানত কোরিয়া থেকে বাংলাদেশের ডিজেল আমদানি বৃদ্ধির নেতৃত্বে ছিল, যা ৭০৩ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০২২ সালে ৯৭২ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। ২০২১ সালে কোরিয়ার বাংলাদেশে ডিজেল রফতানি ৪৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ১২১ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশে কোরিয়ার অন্যান্য প্রধান রফতানি পণ্যগুলো হলো যন্ত্রপাতি, পেট্রোকেমিক্যাল পণ্য, ইস্পাত এবং কীটনাশক ইত্যাদি, যেগুলো ২০২২ সালে হ্রাস পেয়েছে।

এটি মূলত ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর দেশে বৈদেশিক রিজার্ভ পরিস্থিতির কারণে বাংলাদেশ সরকার কর্তৃক আরোপিত আমদানি নিষেধাজ্ঞার কারণে হয়েছে বলে প্রতীয়মান হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার বাণিজ্য ৩ বিলিয়ন ডলার ছাড়ালো

আপডেট টাইম : ০৭:৪০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩