ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

টানটান উত্তেজনার ম্যাচে চট্টগ্রামকে হারাল বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে শুরু হয়েছে সিলেট পর্ব। চায়ের নগরীতে প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে বরিশালের মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম। জমজমাট লড়াইয়ে যেখানে শেষ হাসি হেসেছে বরিশাল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রান সংগ্রহ করে চট্টগ্রাম। জবাবে তিন উইকেট ও চার বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছায় সাকিবের দল।

রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪৮ রান যোগ করেন আনামুল হক বিজয় ও সাইফ হাসান। ১০ রানে সাইফ ফেরার পর সিঙ্গেল ডিজিটের ঘরে একে একে আউট হন সাকিব আল হাসান (২), মাহমুদউল্লাহ রিয়াদ (০) ও চতুরঙ্গ ডি সিলভা (৩)।

এদিন সিলেটে ঝড় তুলেছিলেন বিজয়। সাজঘরে ফেরার আগে ৫০ বলে ৭৮ রান করেন তিনি। তবে তার বিদায়ের পর ফের অল্প সময়ের ব্যবধানে ১৩ রানে ফেরেন ইফতিখার আহমেদ।

শেষ ২ ওভারে বরিশালের প্রয়োজন ছিল ১৬ রান। মৃত্যুঞ্জয়ের করা পেনাল্টিমেট ওভারে ১৪ রান নেন সালমান। তখনই মূলত বরিশালের জয় নিশ্চিত হয়ে যায়। শেষ ওভারের প্রথম বলে করিম জানাত ফিরলে ভাঙে সালমানের সঙ্গে তার ২৩ বলে ৫০ রানের জুটি।

তবে পরের বলেই চার হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন মোহাম্মদ ওয়াসিম। চট্টগ্রামের হয়ে নিহাদুজ্জামান চারটি, মেহেদী হাসান রানা দুটি ও মৃত্যুঞ্জয় চৌধুরি একটি করে উইকেট শিকার করেন।

এর আগে টস জিতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ব্যাটিং করতে পাঠান ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। শুরুতে খুব একটা সুবিধা করতে না পারলেও শেষের দিকে এসে ভালোই রান তোলে চট্টগ্রাম।

চট্টগ্রামের হয়ে ম্যাক্স ও’ডাউদ ৩৩ ও আফিফ হোসেন ৩৭ রান করেন। এছাড়া কার্টিস ক্যাম্ফার ৪৫ রানে অপরাজিত থাকেন। বরিশালের হয়ে খালেদ ও কামরুল ইসলাম ২ টি করে উইকেট পান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

টানটান উত্তেজনার ম্যাচে চট্টগ্রামকে হারাল বরিশাল

আপডেট টাইম : ০৮:০৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩