ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটুয়াখালী ভার্সিটির, ফিন্যান্স ক্লাবের উদ্বোধন ও নবীনবরণ। বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা–২০২৬ অনুষ্ঠিত সিরাজগঞ্জের বেলকুচি সাব-রেজিস্ট্রি অফিস পানিবন্দী: সরকারি রেকর্ড নষ্টের শঙ্কা ও জন ভোগান্তি নেত্রকোণায় শিক্ষা সাফল্য ও অদম্য মেধাবীদের সংবর্ধনা ইনানী-হিমছড়ির রূপের পালক ‘সব গাছ ছাড়িয়ে, উঁকি মারে আকাশে !’ তিন দশকে শিকড়; ১১ সেপ্টেম্বর থেকে শাবিপ্রবির সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’-এর ৩০ বছর পূর্তি উৎসব ধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরির সঙ্গে জড়িত ৯ম শ্রেণির শিক্ষার্থী  ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লক্ষ্মীপুরে আগুনে ১১টি পরিবারের বসত ঘর পুড়ে কোটি টাকার ক্ষতি দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী

সেঞ্চুরির প্রশ্ন করতেই চমকে উঠলেন বিজয়

বেশ ভালোভাবেই একপ্রান্ত আগলে রাখছিলেন আনামুল হক বিজয়। পঞ্চম ব্যাটার হিসেবে তিনি যখন আউট হন, তখন কেবল ১৫তম ওভার চলছে। সাজঘরে ফেরার আগে ৫০ বলে ৭৮ রান করেছেন ফরচুন বরিশালের ব্যাটার। ফলে তার সামনে সেঞ্চুরির সুযোগ ছিল বেশ ভালোভাবেই।

কিন্তু হুট করে মৃত্যুঞ্জয়ের বলে বোল্ড হয়ে যান বিজয়। মিস করেন সেঞ্চুরির সুযোগ। তাহলে কি সেঞ্চুরি সম্ভব ছিল? ম্যাচশেষে সংবাদ সম্মেলনে আসার পর জানতে চাওয়া হয় বিজয়ের কাছে। অনেকটা চমকে গিয়েই তিনি জবাব দেন, ‘চাইলেই (সেঞ্চুরি সম্ভব ছিল?) সিরিয়াসলি!’

এরপর বিজয় বলেন, ‘আমাদের পরিকল্পনায় তো একটু ১৯-২০ আছেই। পরিকল্পনা ছিল মৃত্যুঞ্জয় ভালো বল করেছে দুই ওভার। আরেক ওভারে এসেছে মিডল অব দ্য টাইমে। অবশ্যই ওকে আমার দেখে খেলা দরকার ছিল। তাহলে হয়তো পরের ওভারে যে আসতো…

তিনি আরো বলেন, কত রান করতে পারতাম এটা গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু শেষ করে আসতে পারতাম। অবশ্যই আপনার যে প্রশ্ন, এটা আমি মাথায় রাখবো। পরে যদি এমন সুযোগ আসে, চেষ্টা করবো শেষ করে আসার। একেক সময় সামনে একেক পরিস্থিতি আসে।’

বিজয় যোগ করেনন, ‘আমি ওয়ানডেতে সেঞ্চুরির জন্য নামি, এটা সত্যি। টেস্টে সেঞ্চুরির জন্য নামি, এটাও সত্যি। টি-২০তেও নামি, কিন্তু সবসময় আসলে দলের পরিস্থিতি ওরকম থাকে না। ওয়ানডে-টেস্টে অবশ্যই সেঞ্চুরির জন্য নামি। টি-২০তে রান অনেক কম হয়, বিহাইন্ড দ্য সিনে সেঞ্চুরি থাকে না।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পটুয়াখালী ভার্সিটির, ফিন্যান্স ক্লাবের উদ্বোধন ও নবীনবরণ।

সেঞ্চুরির প্রশ্ন করতেই চমকে উঠলেন বিজয়

আপডেট টাইম : ০৮:০৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩