ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

বর্ষসেরা ফুটবলার মেসি, সেরা পঞ্চাশেও নেই রোনালদো

২০২২ সাল যেন ফুটবল রোমাঞ্চের সর্বোচ্চ স্বাদ দিয়েছে। যেখানে সবচেয়ে বড় ঘটনা ছিল কাতারে দীর্ঘ ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ শিরোপা জয়। সামনে থেকে এই অর্জনে নেতৃত্ব দিয়েছেন লিওনেল মেসি। যিনি গতবছরের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন।

একদিকে মেসি যেখানে সাফল্যের সর্বোচ্চ চূরায় আরোহণ করেছেন, সেখানে তারই চিরপ্রতিদ্বন্দ্বী পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর নাম নেই সেরা পঞ্চাশের মধ্যেও।

প্রতিবছর সবদিক বিবেচনা করে সেরা ১০০ ফুটবলার বাছাই করে ইংলিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। তারই ধারাবাহিকতায় এ বছর ২০৬ জনের একটি নির্বাচক প্যানেল সেরা ১০০ জন সেরা ফুটবলারের তালিকা তৈরি করেন। যেখানে ক্যারিয়ারের অন্তিমলগ্নে এসে বিশ্বকাপের শিরোপা জেতা আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি জিতেছেন গার্ডিয়ানের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার।

মেসি ছাড়াও এই তালিকায় সেরা পাঁচে রয়েছেন- কিলিয়ান এমবাপ্পে (২য়) , করিম বেনজেমা (৩য়), আরলিং হালান্ড (৪র্থ) ও লুকা মদ্রিচ (৫ম)। এই তালিকায় ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র রয়েছেন ১২তম স্থানে ও ক্রিস্টিয়ানো রোনালদোর অবস্থান ৫১তম স্থানে।

কাতারের মরুর বুকে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পথে অসামান্য পারফরম্যান্স করেন মেসি। পুরো টুর্নামেন্টে ৭ গোল করার পাশাপাশি ৩টি অ্যাসিস্ট করে জিতে নিয়েছিলেন বিশ্বকাপের গোল্ডেন বলের পুরস্কার। এছাড়া ক্লাব ফুটবলেও ধারাবাহিক ছিলেন পিএসজির এই ফরোয়ার্ড। তাই অনুমেয়ভাবে পুরস্কার যায় মেসির দখলে।

দ্বিতীয় স্থানে জায়গা করে নেয়া কিলিয়ান এমবাপ্পেও ছিলেন দুর্দান্ত ফর্মে। কাতার বিশ্বকাপে ফাইনালে শিরোপা জিততে না পারলেও হ্যাটট্রিক করে টুর্নামেন্টে ৮ গোল করেছিলেন এমবাপ্পে। মেসির আর্জেন্টিনার কাছে বিশ্বকাপের ট্রফি হাতছাড়া হলেও গোল্ডেন বুট জিতেছিলেন এই ফরাসি তারকা।

ক্লাব ফুটবলে দারুণ সময় কাটালেও কাতার বিশ্বকাপটা মোটেই ভালো যায়নি নেইমারের। তার দল ব্রাজিল ছিটকে যায় টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকে, ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে। টুর্নামেন্টে তিনি করেছিলেন ২ গোল। অন্যদিকে রোনালদোর পর্তুগালও কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে। মরক্কোর বিপক্ষে শেষ চারের লড়াইয়ে তারা হারে ১-০ গোলে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

বর্ষসেরা ফুটবলার মেসি, সেরা পঞ্চাশেও নেই রোনালদো

আপডেট টাইম : ০৮:০৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩