ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত। গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের ২ শিশুর মৃত্যু কুড়িগ্রামে খ্রিস্টানদের প্রতারণা-হুমকির অভিযোগ, আলেমদের সহায়তায় ইসলামে ফিরলেন দেলু সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্ম উৎসব শুভ জন্মাষ্টমী সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

হারের বৃত্ত ভাঙার লক্ষ্য চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের

বিপিএলে সিলেট পর্বের দ্বিতীয় দিনে স্বাগতিকদের মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই ম্যাচ জিতলেই প্লে অফ নিশ্চিত হবে মাশরাফীদের। এদিকে টানা হারের মুখ থেকে জয়ে ফিরতে চায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সিলেটে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।

নিজেদের হোমগ্রাউন্ডে শুরুটা ভালো হলো না সিলেট স্ট্রাইকার্সের। স্বাগতিক সমর্থকদের হতাশায় ডুবিয়েছে তারা। উড়তে থাকা মাশরাফী বিন মোর্তুজাদের জয়রথ থামিয়ে দিয়েছে রংপুর রাইডার্স। ভিক্টোরিয়ান্সদের পর এবার রাইডার্সদের কাছে হারের তিক্ত স্বাদ নিতে হলো ম্যাশবাহিনী।

তবে ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় স্বাগতিকরা। চট্টগ্রামকে হারিয়ে প্লে অফ নিশ্চিত করতে যেন মরিয়া শান্ত-হৃদয়রা। বিপিএলের শুরু থেকেই দারুণ ছন্দে রয়েছে সিলেট। ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের নেতৃত্বে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে স্ট্রাইকার্স। বল হাতেও ভালো ফর্মে আছেন নড়াইল এক্সপ্রেস। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ফরচুন বরিশালের পরের স্থানে রয়েছে সিলেট।

এদিকে আসরে টানা ৪ হারের কারণে প্লে অফের স্বপ্ন ফিকে হয়ে গেছে চট্টগ্রামের। বারবার জয়ের দ্বারপ্রান্তে গিয়েও সফল হচ্ছেন না আফিফরা। সিলেট পর্বে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও সাকিবের বরিশালের কাছে ৩ উইকেটে হেরেছে তারা। আসরে মাত্র দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের তলানিতে খাবি খাচ্ছে বন্দর নগরীর দলটি। ৮ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে দলটি। নিজেদের শেষ দেখায় চট্টগ্রামকে ৮ উইকেটে হারিয়েছিল সিলেট।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত।

হারের বৃত্ত ভাঙার লক্ষ্য চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের

আপডেট টাইম : ০৮:৩২:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩