ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র শক্তিশালী হবে না : রিজভী হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর এজবাস্টনে লজ্জার রেকর্ড পাকিস্তানের, প্রথম দিনেই লিড ইংল্যান্ডের বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট গাজায় ইসরাইলি হা/ম/লায় একই পরিবারের ৪ সদস্য নি/হত ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য রাষ্ট্রীয় সম্মানিতে ১,১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী বিএমইউতে আত্মহ/ত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত বরিশাল বোর্ডে পুনর্নিরীক্ষণে পাস করেছে ৭৯ এসএসসি পরীক্ষার্থী

একদিনের বিরতি শেষে আবারো মাঠে ফিরছে বিপিএলের সিলেট পর্ব

একদিনের বিরতি শেষে সোমবার (৩০ জানুয়ারি) আবারো মাঠে ফিরছে বিপিএলের সিলেট পর্ব। প্রথম ম্যাচে টেবিলের তলানিতে থাকা ঢাকা ডমিনেটর্সের প্রতিপক্ষ চারে থাকা রংপুর রাইডার্স। দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি। দিনের দ্বিতীয় খেলায়, টেবিল টপার সিলেট স্ট্রাইকার্সের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

চলতি বিপিএলে স্বস্তি নেই রংপুর রাইডার্স শিবিরে। বিদেশি ক্রিকেটারদের আসা-যাওয়ার মিছিলে এখনো চলছে সেরা একাদশের খোঁজ। ৪ জয়ে টেবিলের চার নম্বরে নুরুল হাসানের দল। আপাতত অবস্থানটা স্বস্তির হলেও বিপত্তিটা ধারাবাহিকতায়। আর তা খুঁজে পেতে, এই ম্যাচেই নামানো হতে পারে আফগান স্পিনার মুজিব উর রহমানকে।

অন্যদিকে শেষ ম্যাচে খুলনাকে হারিয়ে কাগজে-কলমে এখনো টুর্নামেন্টে টিকে রয়েছে নাসির হোসেনের দল। সে ম্যাচের ফলাফলই রংপুরের বিপক্ষে ভালো করার অনুপ্রেরণা জোগাবে টিম ডমিনেটর্সকে।

ঢাকা-রংপুর লড়াইয়ের পরেই মাঠে নামবে টেবিল টপার ও স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। ঘরের মাঠে প্রথম ম্যাচটি হতাশায় কাটলেও দ্বিতীয় ম্যাচে পুরনো রূপে ফিরেছে মাশরাফী বিন মোর্ত্তজারা।

ব্যাট হাতে দলটির হয়ে দারুণ করছেন নাজমুল হোসেন শান্ত। বল হাতে নেতৃত্ব খোদ অধিনায়কের হাতে। বিদেশি রিক্রুটরাও ছন্দে থাকায় এবারের আসরের শিরোপা জয়ের অন্যতম দাবিদার স্ট্রাইকার্স।

এদিকে টুর্নামেন্টে টিকে থাকতে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই ইয়াসির রাব্বিদের সামনে। অবশ্য গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ওয়াহাব রিয়াজকে পাচ্ছে না খুলনা। ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব বুঝে নিতে নিজ দেশে ফিরেছেন পাক পেসার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

একদিনের বিরতি শেষে আবারো মাঠে ফিরছে বিপিএলের সিলেট পর্ব

আপডেট টাইম : ০৮:৪৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩