ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

খুলনাকে হারিয়ে সবার আগে প্লে অফে সিলেট

বিপিএলের নবম আসরে শুরু থেকেই দারুণভাবে এগোচ্ছিল সিলেট স্ট্রাইকার্স। দাপট দেখিয়েই পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছিল দলটি। সেই ধারাবাহিকতায় সোমবার খুলনা টাইগার্সকে হারিয়ে সবার আগে প্লে অফ রাউন্ড নিশ্চিত করেছে তারা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে চার উইকেটে ১৯২ রান সংগ্রহ করেছিল সিলেট। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬১ রানের বেশি করতে পারেনি খুলনা। মাশরাফী বিন মোর্ত্তজার দলের জয় ৩১ রানে।

রান তাড়া করতে নেমে কখনোই সুবিধাজনক অবস্থায় ছিল না খুলনা। শুরুতেই ফেরেন দুই ওপেনার তামিম ইকবাল ও অ্যান্ডি বালবির্নি। দুজনকেই একই ওভারে সাজঘরে ফেরান দলে ফেরা রুবেল হোসেন।

এরপর শাই হোপ ও আজম খান দুজনই ৩৩ এবং মাহমুদুল হাসান জয় ২০ রান করেন। আর কেউ দুই অংকের ঘরে রান করতে পারেননি। শেষদিকে নাসুম আহমেদের ১৩ রানের ইনিংস শুধু খুলনার হারের ব্যবধানটাই কমিয়েছে।

সিলেটের হয়ে রুবেল হোসেন চারটি, রেজাউর রহমান রাজা ও মোহাম্মদ আমির দুটি এবং ইমাদ ওয়াসিম একটি করে উইকেট শিকার করেন।

এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন খুলনা অধিনায়ক ইয়াসির আলি রাব্বি। এদিন ৬ রানের বেশি করতে পারেননি এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক নাজমুল হোসেন শান্ত।

তবে এরপর ১১৪ রানের বিরাট জুটি গড়েন তৌহিদ হৃদয় ও জাকির হাসান। দারুণ সব শটে দুজনই তুলে নেন হাফ সেঞ্চুরি। সাজঘরে ফেরার আগে হৃদয় ৪৯ বলে ৭৪ ও জাকির ৩৮ বলে ৫৩ রান করেন।

মুশফিকুর রহিম ৭ রান করে আউট হন। বাকি সময়ে বাইশ গজে ঝড় তোলেন রায়ান বার্ল ও থিসারা পেরেরা। দুজন অপরাজিত থাকেন যথাক্রমে ২১ ও ১৭ রানে। খুলনার হয়ে মার্ক দেয়াল দুটি এবং নাহিদুল ইসলাম ও নাহিদ রানা একটি করে উইকেট শিকার করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

খুলনাকে হারিয়ে সবার আগে প্লে অফে সিলেট

আপডেট টাইম : ০৭:৫৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩