ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত। গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের ২ শিশুর মৃত্যু কুড়িগ্রামে খ্রিস্টানদের প্রতারণা-হুমকির অভিযোগ, আলেমদের সহায়তায় ইসলামে ফিরলেন দেলু সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্ম উৎসব শুভ জন্মাষ্টমী সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

মাকে নিয়ে ওমরাহ করা হলো না রাফির

মৌলভীবাজারের গিয়াসনগর এলাকায় পথচারীকে বাচাঁতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শফিউল ইসলাম রাফি নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফি মৌলভীবাজারের শাহ মোস্তফা কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। তিনি মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের নোয়ারাই গ্রামের দুবাই প্রবাসী মজনু আহমদের ছেলে।

স্থানীয়রা জানায়, বিকেলে মোটরসাইকেলযোগে শ্রীমঙ্গল যাচ্ছিলেন রাফ। পথে গিয়াসনগর এলাকায় পৌঁছলে পথচারীকে বাচাঁতে গিয়ে তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা তার মা রিমা আক্তার ও আত্মীয়-স্বজনরা। বারবার মূর্ছা যাচ্ছেন তারা। বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। রাফির বাবা দুবাই থেকে ফিরলে জানাজা অনুষ্ঠিত হবে।

নিহতের চাচা কয়েছ আহমদ বলেন, আমার ভাতিজা কয়েকদিন আগে কলেজে ভর্তি হয়। তার মাকে নিয়ে ওমরাহ যাওয়ার কথা ছিল। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। মা বারবার জ্ঞান হারাচ্ছে। আমার ভাইয়ের একমাত্র সন্তান ছিল সে।

মৌলভীবাজার মডেল থানার ওসি (তদন্ত) মশিউর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।‌

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত।

মাকে নিয়ে ওমরাহ করা হলো না রাফির

আপডেট টাইম : ০৮:৫১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩