ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

সাফের ফাইনালে নেপালের বিপক্ষে লড়বে বাংলাদেশ

সাফ অনুর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালের মোকাবেলা করবে বাংলাদেশ। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হবে।

অধিনায়ক শামসুন্নাহার জুনিয়রের হ্যাটট্রিক এবং আকলিমা খাতুনের জোড়া গোলে গতকাল ভুটানকে ৫-০ ব্যবধানে হারিয়ে শীর্ষ দল হিসেবে সাফ অনুর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।

লিগের তিন ম্যাচ থেকে সাত পয়েন্ট লাভ করেছে বাংলাদেশ। লিগ পর্বের প্রথম ম্যাচে নেপালকে ৩-১ গোলে হারানোর পর ভারতের সঙ্গে গোলশুন্য ড্র করেছিল স্বাগতিকরা। ফলে ভুটানের বিপক্ষে গতকালের জয় গ্রুপ সেরার আসনে পৌঁছে দেয় স্বাগতিক বাংলাদেশকে।

একই দিন অনুষ্ঠিত আরেক ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়ে সর্বমোট ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হিসেবে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নেপাল।

লিগ পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের কাছে হেরে গেলেও পরের ম্যাচে ভুটানকে ৪-০ গোলে এবং ভারতকে ৩-১ গোলে হারিয়ে ছয় পয়েন্ট সংগ্রহ করে তালিকার দ্বিতীয় স্থান নিশ্চিত করে হিমালয় কন্যারা।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে নেপালকে হারালেও প্রতিপক্ষ হিসেবে দলটিকে কঠিন বলে মনে করেন বাংলাদেশ দলের প্রধান কোচ গোলাম রব্বানি ছোটন। আজ বাফুফে ভবনে ম্যাচপুর্ব সংবাদ সম্মেলনে ছোটন বলেন, ‘ফাইনাল অন্যরকম একটা ম্যাচ হবে।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। দুই দলই সুযোগ পাবে, যারা কাজে লাগাতে পারবে তারাই সাফল হবে। তবে আমার মনে হয়, ফাইনালে আমার মেয়েরা এগিয়ে থাকবে। যেহেতু ফাইনালে উঠেছি, তাই জয়ের জন্য আমরা সর্বশক্তি দিয়ে চেষ্টা করব।’

বাংলাদেশ কোচ বলেন, ‘নেপালও শক্তিশালী দল। তারা ভারতকে হারিয়েছে। আমরাও যথেষ্ট শক্তিশালী। ফাইনাল জয়ের জন্য আমরা স্বাভাবিক খেলাটাই খেলতে চাই। গ্রুপ পর্বে আমরা নেপালকে হারিয়েছি। এর আগেও বয়সভিত্তিক টুর্নামেন্টে আমরা তাদের হারিয়েছি। তবে আগামীকাল ভিন্ন একটি ম্যাচ হবে। মেয়েরা ট্রফি জয়ের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’

ফাইনালে বাংলাদেশ নেপালকে বড় কোন হুমকি মনে করছে কিনা প্রশ্ন করা হলে জবাবে ছোটন বলেন, বাংলাদেশ, নেপাল ও ভারত প্রায় একই মানের দল। আর নেপাল সব সময় ভালো একটি দল।

বাংলাদেশ অধিনায়ক শাসুন্নাহার জুনিয়র বলেন, তারা ফাইনালে পৌঁছানোর জন্য যা কিছু করার করেছে। এখন তাদের প্রধান লক্ষ্য শিরোপা জয় করা। ফাইনালে সুযোগের সর্বোচ্চ ব্যবহার করতে চায় তার দল।

ফাইনালে ব্যক্তিগত কোন লক্ষ্য আছে কিনা জানতে চাইলে শামসুন্নাহার বলেন, ব্যক্তিগত লক্ষ্যের চেয়ে বড় হচ্ছে দলীয় অর্জন। যেটি তিনি ফাইনালেও দেখতে চান। নেপালের বিপক্ষে প্রথম ম্যাচের মতো খেলতে চায় তার দল।

এদিকে নেপালের কোচ ইয়াম প্রসাদ গুরুং ফাইনাল ম্যাচটিকে দেখছেন গ্রুপ পর্বে হারের প্রতিশোধ হিসেবে। তিনি বলেন, ‘আগামীকাল ফাইনাল ম্যাচ। আশা করি বাংলাদেশের বিপক্ষে ফাইনালে জয়ের মাধ্যমে আমরা প্রতিশোধ নিতে পারব।’

এক প্রশ্নের জবাবে নেপালী কোচ বলেন, তারা বাংলাদেশ দলের দূর্বলতা সম্পর্কে জানেন এবং বৃহস্পতিবারের ফাইনালে সুযোগটি অবশ্যই কাজে লাগাবেন।

সফরকারী দলের অধিনায়ক প্রীতি রাই বলেন, ফাইনালে পৌঁছানোর জন্য তার দল কঠোর পরিশ্রম করেছে। দলের সবাই শিরোপার দাবীদার, কারণ এটির জন্য তারা প্রচুর শ্রম দিয়েছেন। সাফ ট্রফি নিয়েই তারা ঘরে ফেরার আশা করছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

সাফের ফাইনালে নেপালের বিপক্ষে লড়বে বাংলাদেশ

আপডেট টাইম : ০৮:৫৬:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩