ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরির সঙ্গে জড়িত ৯ম শ্রেণির শিক্ষার্থী  ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লক্ষ্মীপুরে আগুনে ১১টি পরিবারের বসত ঘর পুড়ে কোটি টাকার ক্ষতি দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আ/সা/মি গ্রে/ফ/তার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে পোশাক শ্রমিকদের দ্রুত সর্বজনীন পেনশনে আনার আহ্বান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে ২১তম ওয়াজ মাহফিল ত্রিশালে কৃতি শিক্ষার্থীদের মিলনমেলা, সংবর্ধনা পেলেন ২১৪ জিপিএ-৫ প্রাপ্ত

কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখতে যা খেতে হবে

ক্যানসারের পাশাপাশি দেশজুড়ে বাড়ছে কোলেস্টেরল আক্রান্ত রোগীর সংখ্যা।

সাধারণত বয়স বাড়ার সঙ্গে এ রোগ বাসা বাঁধে শরীরে। অনিয়ন্ত্রিত জীবনযাপন, অনিয়মিত খাওয়া-দাওয়া এবং আরও বিভিন্ন কারণে রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়। কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে না রাখলে সমস্যা। কারণ এই রোগের হাত ধরেই আরও অনেক সমস্যা জন্ম নেয়ার আশঙ্কা থেকে যায়।

কাঁড়ি কাঁড়ি ওষুধ খেয়েও অনেক সময় কোলেস্টেরলের মাত্রা কমানো সম্ভব হয় না। তবে কয়েকটি সবজি আছে, যেগুলো খেলে কোলেস্টেরলের চোখরাঙানি কমবে অনেকটাই। রইল তেমন কয়েকটি সবজির নাম ও তাদের গুনাগুন।

ব্রকোলি
শরীরের খেয়াল রাখতে ব্রকোলির জুড়ি মেলা ভার। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে সংক্রমণের ঝুঁকি কমানো— ব্রকোলি সবকিছুতেই এগিয়ে। ফাইবার, সালফারে সমৃদ্ধ ব্রকোলিতে রয়েছে কোলেস্টেরল নিয়ন্ত্রণের ক্ষমতা। কোলেস্টেরলের সমস্যায় যারা ভুগছেন তাদের রোজের পাতে রাখতে হবে ব্রকোলি।

পালং শাক
পটাশিয়াম, ফাইবার, ফোলেট, ক্যালশিয়ামে সমৃদ্ধ পালং শাক কোলেস্টেরল কমাতে দারুণ উপকারী। ‘খারাপ কোলেস্টেরল’ নামে পরিচিত এলডিএল। পালং শাক খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। এ ছাড়াও এতে রয়েছে ভিটামিন, লুটেইনের মতো উপাদান, যা কোলেস্টেরল বশ করতে পারে।

ফুলকপি
অ্যান্থোসায়ানিন সমৃদ্ধ উৎস হলো ফুলকপি। এ অ্যান্থোসায়ানিন খারাপ কোলেস্টরল এলডিএলের মাত্রা কমিয়ে দেয়। ফলে কোলেস্টেরল যদি সহজে পিছু না ছাড়ে, সেক্ষেত্রে অবশ্যই রোজের পাতে রাখুন ফুলকপি।

মুলা
ফুলকপির মতো মুলাতেও রয়েছে ভরপুর অ্যান্থোসায়ানিন। ফলে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চাইলে অবশ্যই মুলা খাওয়া জরুরি। অনেকেই মুলা খেতে চান না। কিন্তু কোলেস্টেরল থাকলে ইচ্ছা না করলেও মুলা খেতে পারেন।

গাজর
শীতকালে শরীরের যত্ন নিতে গাজরের মতো উপকারী সবজি খুব কম রয়েছে। কোলেস্টেরলের সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে যারা ভুগছেন, গাজর কিন্তু তাদের সাহায্য করতে পারে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরির সঙ্গে জড়িত ৯ম শ্রেণির শিক্ষার্থী 

কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখতে যা খেতে হবে

আপডেট টাইম : ০৯:০১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩