ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএমইউর সি ব্লকে ১১ শয্যার আইসিইউ উদ্বোধন অপরাধ প্রতিরোধে একসঙ্গে কাজ করার আহ্বান, মোহাম্মদপুরে র‍্যাব-২-এর টাউন হল মিটিং বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ম:/দকের হাত থেকে যুব সমাজকে রক্ষার আকুল আকুতি শহীদ রাজীবের মায়ের কালিয়াকৈরে ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে হ/ত্যা দেড় মাসেও কোন আ/সামীকে গ্রে/ফ/তার করতে পারেনি পু/লিশ মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল আজিজ মিয়া সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে : আইজিপি শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কামরাঙ্গীরচরে ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ কর্মসূচিতে ব্যাপক সাড়া মঙ্গলবার জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী

সিলেটে যৌতুক ছাড়াই একমঞ্চে ২০ দম্পতির বিয়ে

সিলেটের কানাইঘাট উপজেলায় উৎসবমুখর পরিবেশে একই মঞ্চে যৌতুক ছাড়া ২০ দম্পতির বিয়ে সম্পন্ন হয়েছে।

শনিবার ঐ উপজেলার বড়চতুল ইউনিয়নের হারাতৈল মা’আরিফ বালিকা মাদরাসা সংলগ্ন মাঠে ইসলামী শরীয়াহ মোতাবেক এ গণবিয়ের অনুষ্ঠান হয়।

ইসলাহুল মুসলিমিন পরিষদ বাংলাদেশের আয়োজনে ও মুসলিম ওয়েলফেয়ার ইনস্টিটিউট ইউকে’র অর্থায়নে এ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন চতুল সরুফৌদ কৌমি মাদরাসার মুহতমিম মাওলানা বদরুল আলম।

আনুষ্ঠানিকতা শেষে সংগঠনের পক্ষ থেকে নব দম্পতিদের একটি করে সেলাই মেশিন, একটি ছাগল, খাট-আলনা, লেপ-তোষক, সংসার সাজানোর জন্য উপহারসামগ্রী এবং আর্থিকভাবে স্বাবলম্বী হতে বিভিন্ন সহযোগিতা দেওয়া হয়।

গণবিয়ের বর ও কনেদের সুখী দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানানমুসলিম ওয়েল ফেয়ার ইনস্টিটিউট ইউকে ও ইসলাহুল মুসলিমিন পরিষদ বাংলাদেশের প্রতিনিধিরা। তারা বিয়ের উপহারসামগ্রী কাজে লাগিয়ে সুখী পরিবার গঠনে ধর্মীয় অনুশাসনের পাশাপাশি পরিবারের সবাইকে নিয়ে বসবাসের আহ্বান জানান। এছাড়া ভবিষ্যতে এ ধরনের যৌতুকবিহীন গণবিয়েসহ দারিদ্র্য বিমোচনে পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন।

বড়চতুল ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন বলেন, গ্রামের দরিদ্র পরিবারের বিয়ের যোগ্য তরুণীদের অভিভাবকরা আর্থিক অসচ্ছলতার কারণে বিয়ে দিতে পারছিলেন না। ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশ তাদের পাশে দাঁড়িয়েছে। এ পর্যন্ত এ ইউনিয়নে ৬টি গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএমইউর সি ব্লকে ১১ শয্যার আইসিইউ উদ্বোধন

সিলেটে যৌতুক ছাড়াই একমঞ্চে ২০ দম্পতির বিয়ে

আপডেট টাইম : ০৮:১৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩