ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র শক্তিশালী হবে না : রিজভী হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর এজবাস্টনে লজ্জার রেকর্ড পাকিস্তানের, প্রথম দিনেই লিড ইংল্যান্ডের বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট গাজায় ইসরাইলি হা/ম/লায় একই পরিবারের ৪ সদস্য নি/হত ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য রাষ্ট্রীয় সম্মানিতে ১,১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী বিএমইউতে আত্মহ/ত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত বরিশাল বোর্ডে পুনর্নিরীক্ষণে পাস করেছে ৭৯ এসএসসি পরীক্ষার্থী

ম্যাচ হেরে যা বললেন মাশরাফি

দেশের জার্সিতে তিনি এখনো সফলতম অধিনায়ক, বাংলাদেশ প্রিমিয়ার লিগেও তাই। সর্বোচ্চ চারবার শিরোপা জিতেছেন। আজ নবম আসরের ফাইনালে তার সামনে ছিল পঞ্চম শিরোপার হাতছানি। কিন্তু ম্যাশ বাহিনীকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এতদিন একটা মিথ ছিল, মাশরাফি ফাইনালে কখনো হারেনি। সেই রেকর্ড আজ ভেঙে গেল।
ম্যাচ পরবর্তী ক্লান্ত মাশরাফি সংবাদ সম্মেলনে এসে রুবেল হোসেনকে আগলে রাখলেন। ক্যাচ মিস এবং গুরুত্বপূর্ণ সময়ে ২৩ রান দিয়ে রুবেল এখন ‘ভিলেন’। মাশরাফিকে যখন তার ফাইনাল জয়ের রেকর্ড ভাঙার ব্যাপারটি মনে করিয়ে দেওয়া হয়, তখন তিনি বলেন, ‘একদিন না একদিন হওয়া দরকার ছিল, হয়েছে আজকে (ফাইনালে পরাজয়)। ভালো হয়েছে। সবকিছুরই তো শেষ আছে।’

আরও আগেই সিলেট কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, পরের আসরেও তারা মাশরাফিকে অধিনায়ক হিসেবে চায়। সিলেট দলটিতে শুধু অধিনায়কের কাজ করেননি ম্যাশ, সেইসঙ্গে দল গঠন থেকে শুরু করে অনেক সিদ্ধান্ত আর পরিকল্পনা ছিল তার। পরের আসরে খেলবেন কিনা- এমন প্রশ্নের জবাবে ম্যাশ বলেন, ‘পরের বছর তো অনেক দূরে। যদি সুস্থ থাকি।’

দলের পারফর্মেন্স নিয়ে মাশরাফির বক্তব্য, ‘যা হয়েছে আমি এর চেয়ে বেশি কিছু চাইতে পারতাম না। ছেলেরা যতটুকু চেষ্টা করেছে, এর চেয়ে বেশি আশা করা যায় না। তবে হ্যাঁ, শেষদিন মাঠে যারা ভালো খেলবে, তারা জিতবে। আমরা ভালো খেলিনি এই কথা বলা ঠিক হবে না। ছেলেরা ভালো খেলেছে। কিন্তু কিছু জায়গায় ম্যাচটা আমাদের হাত থেকে চলে গেছে গেছে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

ম্যাচ হেরে যা বললেন মাশরাফি

আপডেট টাইম : ০৮:১০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩