ঢাকা ০৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য নরসিংদী তে জনস্বার্থে মোবাইল কোর্ট জনগণের ভালোবাসায় মির্জা ফখরুল: নীতি, আদর্শ ও নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ

ফ্লোরিডায় একতারার বসন্ত উৎসবে মানুষের ঢল

যুক্তরাষ্ট্রের রৌদ্রোজ্জ্বল অঙ্গরাজ্য ফ্লোরিডায় দিনব্যাপী বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি সানরাইজ সিভিক সেন্টারে এ উৎসবের আয়োজন করে ফ্লোরিডার অন্যতম বড় সাংস্কৃতিক সংগঠন একতারা।

ফ্লোরিডায় বসন্ত উৎসব ছিল প্রবাসীদের মিলনমেলা। বাসন্তী রঙের শাড়ি, পোশাক পরে দিনটি শুরু হয় ফ্লোরিডাবাসী বাংলাদেশিদের। নারীদের খোঁপায় গাঁদা ফুল, মাথায় টায়রা, হাতে কাচের চুড়ি। শিশুরাও সেজেছিল বাহারি সাজে। যেন ফুলের সৌরভে মেতে উঠেছিল চারপাশ। বাসন্তী রঙের পাঞ্জাবি ও ফতুয়া পরে পুরুষরা শামিল ছিল আনন্দ উৎসবে।

একতারার বসন্ত উৎসবে এবার যোগ দেন প্রায় ২ হাজার বাংলাদেশি। দুপুরে খাবারের পরিবেশনায় ছিল দেশীয় স্বাদ। সবার জন্য উন্মুক্ত ছিল খাবার ও পানীয়। এদিন স্থানীয় সংগীত ও নৃত্যশিল্পীদের সঙ্গে বাংলাদেশের চিত্রপরিচালক দেবাশীষ বিশ্বাস নিজেকে নতুন ভাবে উপস্থাপন করেন। প্রাসঙ্গিক আনন্দময় কথামালার পাশাপাশি তার সংগীত পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে ফ্লোরিডার সাংস্কৃতিক ব্যক্তিত্ব সায়ীদা জেসমিনের হাতে তুলে দেয়া হয় আজীবন সম্মাননা পুরস্কার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন একতারা ফ্লোরিডার সভাপতি রুবাইয়া মামুন রানু, সহসভাপতি ইমরাজ ইমু, সাধারণ সম্পাদক দিপু জামান প্রমুখ। উৎসবের অন্যতম আয়োজক একতারা ফ্লোরিডার সিইও ইমরান জনি সময় সংবাদকে জানান, এবার নিয়ে চতুর্থবারের মতো তারা বসন্ত উৎসবের আয়োজন করেছেন। ভবিষ্যতে এ আয়োজন আরো ব্যাপক ও বড় পরিসরে করবেন বলে জানান তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা

ফ্লোরিডায় একতারার বসন্ত উৎসবে মানুষের ঢল

আপডেট টাইম : ১০:১২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩