ঢাকা ১২:২৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটুয়াখালী ভার্সিটির, ফিন্যান্স ক্লাবের উদ্বোধন ও নবীনবরণ। বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা–২০২৬ অনুষ্ঠিত সিরাজগঞ্জের বেলকুচি সাব-রেজিস্ট্রি অফিস পানিবন্দী: সরকারি রেকর্ড নষ্টের শঙ্কা ও জন ভোগান্তি নেত্রকোণায় শিক্ষা সাফল্য ও অদম্য মেধাবীদের সংবর্ধনা ইনানী-হিমছড়ির রূপের পালক ‘সব গাছ ছাড়িয়ে, উঁকি মারে আকাশে !’ তিন দশকে শিকড়; ১১ সেপ্টেম্বর থেকে শাবিপ্রবির সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’-এর ৩০ বছর পূর্তি উৎসব ধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরির সঙ্গে জড়িত ৯ম শ্রেণির শিক্ষার্থী  ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লক্ষ্মীপুরে আগুনে ১১টি পরিবারের বসত ঘর পুড়ে কোটি টাকার ক্ষতি দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী

গুগলের বরখাস্ত হওয়া ৭ কর্মী খুলছেন নতুন কোম্পানি

করোনা পরবর্তী বৈশ্বিক পরিস্থিতিতে অর্থনৈতিক সংকটসহ নানা কারণে ১২ হাজার কর্মী ছাঁটাই করেছে গুগল। ছাঁটাই হওয়াদের মধ্যে একজন হেনরি ক্রিক। তিনি গুগলের বড় পদে কর্মরত ছিলেন।

তবে বড় সংস্থায় শীর্ষ পদের কাজ হারিয়েও হতাশ হননি ক্রিক। বরং গুগলের দিকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। বরখাস্ত হওয়া আরো ছয়জন প্রাক্তন গুগলকর্মীকে সঙ্গে নিয়ে নতুন সংস্থা খুলতে যাচ্ছেন তিনি। লিঙ্কডইন পোস্টে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন ক্রিক। যা ভাইরাল হয়েছে।

আগামী ছয় সপ্তাহের মধ্যে নিউ ইয়র্ক এবং সান ফ্রান্সিসকোতে ডিজাইন ও ডেভলপমেন্ট কোম্পানি খুলতে যাচ্ছেন ক্রিক ও তার সহকর্মীরা।

লিঙ্কডইন পোস্টে ক্রিক জানান, গুগলের পক্ষ থেকে তাদের ৬০ দিন অর্থাৎ দুই মাসের নোটিশ দেওয়া হয়েছে। যার ৫২ দিন বাকি আছে। এই সময়ের মধ্যে নতুন কোম্পানি তৈরির কাজ শেষ করতে চান তারা।
আত্মবিশ্বাসী ক্রিকের কথায়, আমি সবসময় বিশ্বাস করেছি, কঠোর পরিশ্রম জীবনকে অনেকদূর নিয়ে যায়। যদিও সাম্প্রতিক ঘটনা (গুগল থেকে বরখাস্ত হওয়া) সেই বিশ্বাসে চির ধরায়। কিন্তু আমার অভিজ্ঞতা হলো, জীবনের চ্যালেঞ্জগুলো অনন্য সুযোগও তৈরি করে।

ঐ পোস্টে ক্রিক ঘোষণা দিয়েছেন, আমার সঙ্গে রয়েছেন ৬ জন দুরন্ত প্রাক্তন গুগলকর্মী। আমরা নিউ ইয়র্ক এবং সান ফ্রান্সিসকোতে ডিজাইন ও ডেভলপমেন্ট কোম্পানি খুলতে চলেছি। হয়তো এটা সবচেয়ে খারাপ সময়। পাশাপাশি আকর্ষণীয় চ্যালেঞ্জও। সূত্র: এনডিটিভি, সংবাদ প্রতিদিন

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পটুয়াখালী ভার্সিটির, ফিন্যান্স ক্লাবের উদ্বোধন ও নবীনবরণ।

গুগলের বরখাস্ত হওয়া ৭ কর্মী খুলছেন নতুন কোম্পানি

আপডেট টাইম : ০৮:৫৮:০১ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩