ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত। গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের ২ শিশুর মৃত্যু কুড়িগ্রামে খ্রিস্টানদের প্রতারণা-হুমকির অভিযোগ, আলেমদের সহায়তায় ইসলামে ফিরলেন দেলু সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্ম উৎসব শুভ জন্মাষ্টমী সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

প্রকৃতির বৈরী আচরণে আকাশ ধূসর হয়ে সুনামগঞ্জে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এ ছাড়া জেলার দোয়ারাবাজার, তাহিরপুর, ধর্মপাশা, ছাতক, জামালগঞ্জসহ বেশ কয়েকটি উপজেলায় হালকা বৃষ্টিপাত হয়।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে থাকে। পরে বৃষ্টি হালকা হয়ে দীর্ঘ ৩০ মিনিট ঝরে।

এর আগে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভোরে সুনামগঞ্জের আকাশ ছিল বেশকিছুটা মেঘাচ্ছন্ন। সূর্যের কড়া আলোর দেখা মেলেনি সকাল থেকে দুপুর পর্যন্ত।

স্থানীয়রা জানান, সকালের বৃষ্টিতে সড়কে বিভিন্ন নিচু পয়েন্টে পানি জমে; তবে জলাবদ্ধতা হয়নি। টানা কয়েক মাস বৃষ্টি না হওয়ার কারণে রাস্তাঘাট ধুলাবালিতে আচ্ছন্ন ছিল। অক্টোবর মাসে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রবাহে সুনামগঞ্জে বৃষ্টিপাত হয়। তারপর দীর্ঘ ৫ মাস প্রতিক্ষার পরে বুধবার বৃষ্টি হলো। এতে বিভিন্ন পাড়া মহল্লার শিক্ষার্থীদের বৃষ্টিতে ভিজে স্কুলে যেতে দেখা যায় বলে জানান তারা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক বিমল চন্দ্র সোম জানান, এই বৃষ্টি ধানের জন্য খুব উপকারী। পানির ছোঁয়া পেয়ে ধানের চারা দ্রুত বড় হবে ও গুচ্ছ ছড়াবে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, সকালে সুনামগঞ্জের বেশকিছু এলাকায় বৃষ্টি হয়েছে। এখনো আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত।

সুনামগঞ্জে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

আপডেট টাইম : ১২:৩৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩