ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর প্রথমবারের মতো চিত্রনায়ক হয়ে বড়পর্দায়

বিনোদন প্রতিবেদক,সিটিজেন নিউজ:জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর প্রথমবারের মতো চিত্রনায়ক হয়ে বড়পর্দায় আসছেন। এ সময়ের হার্টথ্রব এই গায়ক অভিনয় করেছেন ‘গহীনের গান’ নামের পূর্ণ দৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্মে। বাংলাঢোল প্রযোজিত ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আসিফ। এ ছবিতে অভিনয় করেছেন আমান রেজা, তমা মির্জা, তানজিকা আমিন প্রমুখ।

শিল্পী আসিফের গাওয়া নয়টি গানের ওপর এটি নির্মাণ করছেন লেখক ও নির্মাতা সাদাত হোসাইন। ছবির শুটিং শেষ হয়েছে। এখন আছে মুক্তির অপেক্ষায়। আসছে ঈদুল আজহায় সারাদেশে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
আসিফ আকবর বলেন, “প্রথমবারের মতো আমার নয়টি গান নিয়ে নির্মিত মিউজিক্যাল মুভি ‘গহীনের গান’ রিলিজ হবে এই ঈদেই। সাদাতের পরিচালনায় প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাঢোল এ মুভিটি হলে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে । এটা কোন ব্লকবাস্টার মুভি না, এটা হবে আনন্দ বেদনার একটা চিত্র সমীক্ষা মাত্র, যেখানে আপনার জীবন কাহিনিও খুঁজে পাবেন।”

‘গহীনের গান’ ছবিটির জন্য তরুণ মুনসী, রাজিব আহমেদ ও সাদাত হোসাইনের লেখা নয়টি নতুন গান কণ্ঠে তুলেছেন আসিফ। এগুলোর সুর-সংগীত করেছেন তরুণ মুনসী ও পল্লব সান্যাল। গানের বক্তব্য ঠিক রেখে ‘গহীনের গান’র চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজেই। ছবিটির ডিওপি হিসেবে ছিলেন বিদ্রোহী দীপন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর প্রথমবারের মতো চিত্রনায়ক হয়ে বড়পর্দায়

আপডেট টাইম : ১১:০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৯